দৃশ্যকল্প-১ প্রাচীন বাংলার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রাচীন বাংলার যোগাযোগ ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খাল-বিলে চলাচলের জন্য ভেলা ও ডোঙ্গা ব্যবহার করতো। ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের জন্য ব্যবহার করতো। তাদের স্ত্রী-পরিজনরা নৌকা ও পালকিতে একস্থান থেকে অন্যস্থানে আসা-যাওয়া করতো। উদ্দীপকে দেখা যায়, মেহরান তার বন্ধুর বিয়েতে বরযাত্রী হিসেবে যায়। সেখানে গিয়ে সে দেখে যে, কনে পালকিতে চড়ে বিয়ের মঞ্চে প্রবেশ করছে। এটি প্রাচীনকালের বাহনের প্রতিনিধিত্ব করছে। প্রাচীনকালে ধনী ব্যক্তিদের স্ত্রী-পরিজনরা নৌকা ও পালকিতে একস্থান থেকে অন্যস্থানে আসা যাওয়া করত। বিয়ের পর নববধূকে গরুর গাড়িতে বা পালকিতে করে শ্বশুরবাড়ি আনা হতো। উদ্দীপকে যা প্রাচীন বাংলার যোগাযোগ ব্যবস্থার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ প্রাচীন বাংলার যোগাযোগ ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ প্রাচীন বাংলার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর