কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: আর্যদের প্রাচীন বৈদিক ভাষা থেকেই কালক্রমে বাংলা ভাষার উদ্ধ ঘটে। প্রাচীন যুগে আর্যগণ যে ভাষা ব্যবহার করত এবং যে ভাষায়, বৈদিক গ্রন্থ রচিত হয়েছিল স্থানভেদে এবং সময়ের বিবর্তনে এর অনেক পরিবর্তন ঘটে। সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। আর অপভ্রংশ ভাষা হতে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। যেমন: কৃষ্ণ> কানু > কানাই। এ ভাষাতে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপাল হতে সংগৃহীত পুঁথি পাওয়া যায়। একে বলা হয় চর্যাপদ। এ চর্যাপদের ভাষা ধীরে ধীরে বিকশিত হয়ে বাংলা ভাষার উদ্ভব ঘটে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়? ব্যাখ্যা কর।
উত্তর