শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শিবলীর ভ্রমণকৃত স্থানটি বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ, তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকের শিবলীর ভ্রমণকৃত স্থানটি হলো পুণ্ড্র। এটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্বত পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুন্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের শিবলীর ভ্রমণকৃত স্থানটি অর্থাৎ পুন্ড্র প্রাচীণ বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের শিবলীর ভ্রমণকৃত স্থানটি বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ, তোমার …

উদ্দীপক

তুর্যদের বাড়ি পটুয়াখালী কিন্তু চাকরি সূত্রে তার বাবা ফরিদপুরে বসবাস শুরু করে। সেখানকার পরিবেশ তার এত ভালো লাগে যে তারা ফরিদপুরে স্থায়িভাবে বসবাস করা শুরু করে। অন্যদিকে, শিবলী ছাত্রাবস্থায় বিভিন্ন জেলার ঐতিহাসিক স্থান ভ্রমণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর।

Mymensingh · 2024

উত্তর

প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ড ছিল না। সাম্রাজ্যভিত্তিক বা কেন্দ্রীয়শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোটো ছোটো অনেকগুলো অঞ্চলে বিভক্ত ও স্থানীয়ভাবে শাসিত হতো। প্রাচীন বাংলার জনবসতিপূর্ণ ও কৃষিনির্ভর এই ছোটো ছোটো অংশগুলোকেই বলা হয় জনপদ।

উত্তর

ভৌগোলিক পরিবেশ বাংলাদেশের মানুষকে কোমল ও শান্ত স্বভাবের করেছে। আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশ মানুষের জীবনপ্রণালি, স্বভাব-চরিত্র, আচার-আচরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। যেমন- পাহাড়ি এলাকা এবং সমুদ্র উপকূলবর্তী মানুষকে প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এজন্য তারা কর্মঠ ও সংগ্রামী হয়। অন্যদিকে, সমতল বা নদী-বিধৌত অঞ্চলের আবহাওয়া স্নিগ্ধ, মনোরম হয় বলে এসব এলাকার মানুষ শান্ত ও আরামপ্রিয় হয়। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, তাই এ অঞ্চলের মানুষ কোমল ও শান্ত স্বভাবের।

উত্তর

উদ্দীপকের তুর্যের বসবাসকৃত স্থানটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। 'বঙ্গ' অতি প্রাচীন জনপদ। বাংলার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে 'বঙ্গ' জনপদটি গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে 'বং' নামে একটি জাতি বাস করতো। তাই জনপদটি 'বঙ্গ' নামে পরিচিত হয়। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়। একটি 'বিক্রমপুর' আর অন্যটি 'নাব্য'। বর্তমানে 'নাব্য' বলে কোনো জায়গার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ধারণা করা হয়, ফরিদপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। উদ্দীপকের তুর্যের বসবাসকৃত অঞ্চলটি ফরিদপুর। উপরের আলোচনা থেকে দেখা যায় যে, ফরিদপুর অঞ্চলটি বঙ্গ জনপদে অবস্থিত। সুতরাং বলা যায়, তুর্যের বসবাসকৃত অঞ্চলটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের শিবলীর ভ্রমণকৃত স্থানটি হলো পুণ্ড্র। এটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্বত পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুন্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের শিবলীর ভ্রমণকৃত স্থানটি অর্থাৎ পুন্ড্র প্রাচীণ বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।