ভৌগোলিক পরিবেশ কীভাবে এদেশের মানুষকে কোমল আর শান্ত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ভৌগোলিক পরিবেশ বাংলাদেশের মানুষকে কোমল ও শান্ত স্বভাবের করেছে। আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশ মানুষের জীবনপ্রণালি, স্বভাব-চরিত্র, আচার-আচরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। যেমন- পাহাড়ি এলাকা এবং সমুদ্র উপকূলবর্তী মানুষকে প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এজন্য তারা কর্মঠ ও সংগ্রামী হয়। অন্যদিকে, সমতল বা নদী-বিধৌত অঞ্চলের আবহাওয়া স্নিগ্ধ, মনোরম হয় বলে এসব এলাকার মানুষ শান্ত ও আরামপ্রিয় হয়। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, তাই এ অঞ্চলের মানুষ কোমল ও শান্ত স্বভাবের।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
ভৌগোলিক পরিবেশ কীভাবে এদেশের মানুষকে কোমল আর শান্ত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর
