শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ কোন জনপদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: ১নং চিত্রে উল্লিখিত নিদর্শনটি হলো 'শালবন বিহার', যা প্রাচীন জনপদ সমতটে অবস্থিত। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার বঙ্গ জনপদের প্রতিবেশী জনপদ হলো সমতট। গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই বলা হতো সমতট। কেউ কেউ মনে করেন বর্তমান কুমিল্লার প্রাচীন নাম সমতট। আর এই কুমিল্লার ময়নামতিতে যে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে শালবন বিহার অন্যতম। উদ্দীপকের ১নং চিত্রটি শালবন বিহারের, যা বর্তমান কুমিল্লায় অবস্থিত। আর বর্তমান কুমিল্লা যেহেতু সমতটের অংশ ছিল। তাই বলা যায়, এই শালবন বিহারটি সমতট জনপদের অন্তর্ভুক্ত।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

চিত্র-১ কোন জনপদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Mymensingh · 2024

উত্তর

খ্রিষ্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিষ্টীয় তেরো শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসে প্রাচীন যুগ বলা হয়।

উত্তর

প্রকৃতির সাথে যুদ্ধ করে বাঁচতে হয় বলে বাংলার মানুষ সংগ্রামী। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ। এ ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী।

উত্তর

১নং চিত্রে উল্লিখিত নিদর্শনটি হলো 'শালবন বিহার', যা প্রাচীন জনপদ সমতটে অবস্থিত। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার বঙ্গ জনপদের প্রতিবেশী জনপদ হলো সমতট। গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই বলা হতো সমতট। কেউ কেউ মনে করেন বর্তমান কুমিল্লার প্রাচীন নাম সমতট। আর এই কুমিল্লার ময়নামতিতে যে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে শালবন বিহার অন্যতম। উদ্দীপকের ১নং চিত্রটি শালবন বিহারের, যা বর্তমান কুমিল্লায় অবস্থিত। আর বর্তমান কুমিল্লা যেহেতু সমতটের অংশ ছিল। তাই বলা যায়, এই শালবন বিহারটি সমতট জনপদের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের ২নং চিত্রটি হলো মহাস্থানগড় যা প্রাচীন বাংলার পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত। আর পুণ্ড্র জনপদটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত জনপদ। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে পুণ্ড্র ছিল অন্যতম। পুণ্ড্র নামে একটি জাতি এই জনপদটি গড়ে তুলেছিল। পুড্রদের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীতে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় কয়েক শতাব্দীকাল ধরে পরাক্রমশালী মৌর্য ও গুপ্তদের প্রাদেশিক রাজধানী ছিল। বর্তমান বগুড়া, রংপুর, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে এ জনপদ বিস্তৃত ছিল। সভ্যতার নিদর্শনের দিক থেকে অপরাপর জনপদ অপেক্ষা পুণ্ড্রই ছিল প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ। বগুড়া থেকে সাত মাইল দূরে অবস্থিত মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রনগরের ধ্বংসাবশেষ। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। মহাস্থানগরের ধ্বংসাবশেষগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাহাড়পুরে অবস্থিত বৌদ্ধ সংস্কৃতির আকর্ষণীয় নিদর্শন সোমপুর বিহার পুড্রের অন্তর্ভুক্ত ছিল। সোমপুর বিহারটি তৎকালীন বাংলার বৌদ্ধধর্মের বিখ্যাত শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। করতোয়া নদীর তীরে অবস্থিত পুণ্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ ছিল। প্রাচীন বাংলার এ জনপদটি ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পুণ্ড্র জনপদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিচার-বিশ্লেষণ করে বলা যায়, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে পুণ্ড্রই ছিল সবচেয়ে উন্নত জনপদ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।