উদ্দীপকে রফিকের জীবনধারায় বাংলাদেশের কোন বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফিকের জীবনধারায় বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায়। কোনো দেশের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের ওপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা, আচার-আচরণে এত বৈচিত্র্য লক্ষ করা যায়। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। ফলে মানুষের অধিকার রক্ষার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। শুধু স্বভাব চরিত্র নয়, বাংলা অধিবাসীদের খাদ্য তালিকা, পোশাক, ঘরবাড়ি সবকিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে। উদ্দীপকে যা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, রফিকের জীবনধারায় বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে রফিকের জীবনধারায় বাংলাদেশের কোন বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ কর…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
