“উক্ত বৈশিষ্ট্যের প্রভাব বাংলা বিভিন্ন সময় বহিরাগতদের প্রভাবমুক্ত ছিল" -বিশ্লেষণ কর।
উত্তর: "উক্ত বৈশিষ্ট্য তথা ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাবে বাংলা বিভিন্ন সময় বহিরাগতদের প্রভাবমুক্ত ছিল"- উক্তিটি যথার্থ। বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ-নদী থাকায় এদেশের যোগাযোগ ও মালামাল পরিবহণের একটি বড়ো মাধ্যম নদীপথ। বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নৌযুদ্ধে পারদর্শী হয়ে ওঠে বাংলার সৈন্যরা। পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষিভিত্তিক সমাজও গড়ে ওঠে। এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। ভৌগোলিক পরিবেশ দেশবাসীকে কোমল আর শান্ত স্বভাবের করেছে। আবার ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় বাংলাদেশের মানুষকে, তাই তারা হয়ে ওঠে সংগ্রামী। ফলে মানুষের অধিকার রক্ষার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছে। শুধু স্বভাব চরিত্র নয়। বাংলার অধিবাসীদের খাদ্য তালিকা, পোশাক, ঘর-বাড়ি সবকিছুই এদের ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়েছে। বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষকে কিছুটা বাড়তি সুবিধা দিয়েছে। নদ-নদী এ দেশকে বহুকাল আড়াল করে রেখেছিল বিদেশি শক্তির লোভাতুর দৃষ্টি থেকে। অধিকন্তু পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ১১০০ মাইলের ভৌগোলিক দূরত্ব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ে বিরাট ভূমিকা পালন করে। সুতরাং বলা যায়, “ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাবে বাংলা বিভিন্ন সময় বহিরাগতদের প্রভাব মুক্ত ছিল” উক্তিটি যথার্থ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
“উক্ত বৈশিষ্ট্যের প্রভাব বাংলা বিভিন্ন সময় বহিরাগতদের প্রভাবমুক্ত ছ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
