শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ কোন জনপদকে নির্দেশ করছে? ব্যাখ্যা দাও।

উত্তর: চিত্র-১ তথা শালবন বিহার সমতট জনপদকে নির্দেশ করছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। সমতটের রাজধানী বড়ো কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। উদ্দীপকের চিত্র-১ এ শালবন বিহার তুলে ধরা হয়েছে। যা সমতট জনপদের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, চিত্র-১ সমতট জনপদকে নির্দেশ করছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

চিত্র-১ কোন জনপদকে নির্দেশ করছে? ব্যাখ্যা দাও।

উদ্দীপক

question image

Dinajpur · 2024

উত্তর

খ্রিষ্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিষ্টীয় ছয় শতক পর্যন্ত সময়কালকে আদি ঐতিহাসিক যুগ বলা হয়।

উত্তর

বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে বঙ্গনামে একটি জনপদ গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ নামের এক জাতি বসবাস করত, তাই জনপদটি বঙ্গ নামে পরিচিত হয়।

উত্তর

চিত্র-১ তথা শালবন বিহার সমতট জনপদকে নির্দেশ করছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। সমতটের রাজধানী বড়ো কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। উদ্দীপকের চিত্র-১ এ শালবন বিহার তুলে ধরা হয়েছে। যা সমতট জনপদের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, চিত্র-১ সমতট জনপদকে নির্দেশ করছে।

উত্তর

"প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে চিত্র-২ এ নির্দেশিত পুন্ড্র জনপদই ছিল সবচেয়ে সমৃদ্ধ জনপদ"- মন্তব্যটি যথার্থ। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্ভবত: পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। সুতরাং বলা যায়, প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে চিত্র-২ এর পুন্ড্র জনপদই ছিল সমৃদ্ধ জনপদ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।