“দ্বিতীয় দলের দেখা অঞ্চলটি প্রাচীন বাংলার সবচেয়ে উল্লেখযোগ্য জনপদ।” এ বিষয়ে তোমার মতামত দাও।
উত্তর: দ্বিতীয় দলের দেখা অঞ্চলটি 'সমতট' জনপদের অন্তর্গত। উক্ত জনপদ অর্থাৎ সমতট জনপদটিই প্রাচীন বাংলার সবচেয়ে উল্লেখযোগ্য জনপদ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। সমতটের রাজধানী বড়ো কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। এ জনপদের অন্তর্ভুক্ত ময়নামতি ছিল তৎকালীন সময়ে বৌদ্ধ সংস্কৃতির অন্যতম চর্চাকেন্দ্র। এর নিদর্শনস্বরূপ অনেক বৌদ্ধ বিহার রয়েছে; যেমন- আনন্দ বিহার বা শালবন বিহার, ভোজ বিহার ইত্যাদি। এ সময়ে শালবন বিহার এশিয়ার জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সে সময়ে একে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হতো। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং আনন্দ বিহারে এসেছিলেন। তখন বিহারে চার হাজার বৌদ্ধ ভিক্ষু ছিল। তাছাড়া এ জনপদ নদী বিধৌত হওয়ায় নৌবাণিজ্যে খুবই প্রসার লাভ করেছিল। যার কারণে এ জনপদের মানুষ অর্থনৈতিকভাবে ছিল সমৃদ্ধিশালী। সাংস্কৃতিক দিক দিয়েও এ জনপদের মানুষ অন্যান্য জনপদ থেকে বেশি সমৃদ্ধিশালী ছিল। সুতরাং বলা যায়, সমতট জনপদটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে উল্লেখযোগ্য জনপদ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
“দ্বিতীয় দলের দেখা অঞ্চলটি প্রাচীন বাংলার সবচেয়ে উল্লেখযোগ্য জনপদ।”…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
