উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক অবস্থার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সময়ের অর্থনৈতিক অবস্থার মিল পাওয়া যায়? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক অবস্থার সাথে আমার পাঠ্যবইয়ের বাংলার প্রাচীন যুগের অর্থনৈতিক অবস্থার মিল পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ কৃষিজীবী। প্রাচীন বাংলায় অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করত এবং আশপাশের ভূমি চাষ করেই সংসার চালাত। জমি চাষাবাদ ও ভোগ করার বিনিময়ে তাদের করো প্রদান করতে হতো। ভূমিকর ছাড়াও তখন অন্যান্য করের প্রচলন ছিল। প্রাচীনকাল থেকেই বাংলা কৃষির জন্য প্রসিদ্ধ ছিল। তাই এ দেশের অর্থনীতি গড়ে উঠেছে ভূমির ওপর নির্ভর করে। এছাড়া কুটিরশিল্প এ সময় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্ত্রশিল্প প্রাচীন বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো। প্রাচীন বাংলার অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের উপস্থিতিও লক্ষ করা যায়। এ দেশে অভ্যন্তরীণ বাণিজ্য ছাড়াও বৈদেশিক বাণিজ্যের প্রচলন ছিল। ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলার ধন-সম্পদ ও ঐশ্বর্য প্রচুর বৃদ্ধি পেয়েছিল। উদ্দীপকে বলা হয়েছে, সুলতানপুর কৃষি প্রধান অঞ্চল এবং এখানকার বেশিরভাগ লোকই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি কুটির শিল্প ও বস্ত্র শিল্পের ক্ষেত্রেও সমৃদ্ধ ছিল। উদ্দীপকের এ তথ্য পূর্বোক্ত আলোচনার সাথে তুলনা করলে প্রতীয়মান হবে যে, এটি প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরেছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক অবস্থার সাথে পাঠ্যবইয়ের বাংলার প্রাচীন যুগের অর্থনৈতিক অবস্থার মিল পাওয়া যায়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক অবস্থার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সময়ের অ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর