উদ্দীপকে উল্লিখিত কুটির শিল্প ও বস্ত্রশিল্প নির্দেশিত অঞ্চলের ব্যবসায় বাণিজ্য প্রসারের প্রধান কারণ তোমার মতামত দাও।'
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঞ্চলটি হলো প্রাচীন বাংলা। কুটির শিল্প ও বস্ত্র শিল্প ছিল এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রধান কারণ। কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এখানকার তৈরি জিনিসপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিলো কলস, হাঁড়ি-পাতিল, বাসনপত্র, দা-কুড়াল, খুরপি, লাঙ্গল, তীর, বর্শা, যুদ্ধের তলোয়ার, অস্ত্রশস্ত্র ইত্যাদি। লোহা ও মাটির তৈরি জিনিসপত্রের পাশাপাশি স্বর্ণ-শিল্প, মণি-মাণিক্য শিল্প এবং কাঠের শিল্প অত্যন্ত উন্নত ছিল। সংসারের আসবাবপত্র, ঘর-বাড়ি, গোরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রথ প্রভৃতি কাঠের দ্বারা তৈরি হতো। এছাড়া নদীপথে চলাচলের জন্য কাঠের বড়ো বড়ো নৌকা বা জাহাজ তৈরি হতো। আবার, বস্ত্র শিল্পের জন্যও বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীনকাল থেকেই বাংলায় তৈরি হতো। এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে, ২০ গজ মসলিন একটি নস্যির কৌটায় ভরা যেত। কার্পাস তুলা ও রেশমের তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। উপরের আলোচনা থেকে দেখা যায়, কুটির শিল্প ও বস্ত্র শিল্প উৎপাদনে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এগুলোর খুব চাহিদাও ছিল। এর ফলে দেশের ভেতরে বাণিজ্য ছাড়াও দেশের বাইরে এসব পণ্য রপ্তানি হতে থাকে। স্থল ও জলপথে এসব পণ্য বিনিময় করার জন্য বাংলার বিভিন্ন স্থানে বড়ো বড়ো নগর ও বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল। যেমন- পুণ্ড্রবর্ধন, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ ইত্যাদি। এসব বন্দর ও নগরের মাধ্যমে পণ্য বিনিময়ের ফলে প্রাচীন বাংলার ব্যবসা-বাণিজ্য ব্যাপক প্রসার লাভকরেছিল এবং ধন-সম্পদ ও ঐশ্বর্য প্রচুর বৃদ্ধি পেয়েছিল। সুতরাং বলা যায়, কুটির শিল্প ও বস্ত্রশিল্প প্রাচীন বাংলার ব্যবসা-বাণিজ্য প্রসারের প্রধান কারণ ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কুটির শিল্প ও বস্ত্রশিল্প নির্দেশিত অঞ্চলের ব্যবস…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর