শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ যে জনপদের প্রতিনিধিত্ব করছে তার ব্যাখ্যা কর।

উত্তর: চিত্র-১ পুন্ড্র জনপদের প্রতিনিধিত্ব করছে। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্বত: পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। উদ্দীপকে চিত্র-১ এ উল্লিখিত নির্দশনটি হলো মহাস্থানগড় যা পূর্বে পুন্ড্র নামে পরিচিত ছিল।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

চিত্র-১ যে জনপদের প্রতিনিধিত্ব করছে তার ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Comilla · 2024

উত্তর

খ্রিষ্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিষ্টীয় ১৩ শতক পর্যন্ত সময়কাল হলো বাংলার ইতিহাসের প্রাচীন যুগ।

উত্তর

কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের ওপর সে অঞ্চলের জলবায়ু বা ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। আর এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা ও আচার-আচরণে পরিলক্ষিত হয় স্বতন্ত্র বৈশিষ্ট্য। আবহাওয়া, জলবায়ু বা ঋতুবৈচিত্র্যের কারণেই ঝড়-জলোচ্ছ্বাস অথবা প্রকৃতির সাথে যুদ্ধ করতে গিয়েই মানুষ হয়ে ওঠে সংগ্রামী। জলবায়ুর তারতম্যের কারণেই গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষেরা সুতি ও পাতলা কাপড় পরিধান করে। আবার শীতপ্রধান অঞ্চলের মানুষেরা মোটা কাপড় পরিধান করে। তাই একটি অঞ্চলের জলবায়ু উক্ত অঞ্চলের জনগণের জীবনাচরণে ভীষণভাবে প্রভাবিত করে।

উত্তর

চিত্র-১ পুন্ড্র জনপদের প্রতিনিধিত্ব করছে। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্বত: পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। উদ্দীপকে চিত্র-১ এ উল্লিখিত নির্দশনটি হলো মহাস্থানগড় যা পূর্বে পুন্ড্র নামে পরিচিত ছিল।

উত্তর

চিত্র-১ 'পুন্ড' জনপদ এবং চিত্র-২ প্রাচীন 'সমতট' জনপদকে নির্দেশ করে। 'পুণ্ড্র' এবং 'সমতট' জনপদ থেকে প্রাচীন বাংলার সম্পূর্ণ সীমারেখা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। প্রাচীনযুগে বাংলা (বর্তমানের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোটো ছোটো অঞ্চলে বিভক্ত ছিল। আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় 'জনপদ'। উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্যগ্রন্থে প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায়। তবে প্রতিটি অঞ্চলের সীমা সব সময় একই রকম থাকেনি। কখনো কোনো জনপদের সীমা বেড়েছে, আবার কখনো কমেছে। প্রাচীন বাংলার উল্লেখযোগ্য কিছু জনপদ হলো- গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, রাঢ়, চন্দ্রদ্বীপ প্রভৃতি। প্রাচীন বাংলার এ জনপদগুলো থেকে তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা যায়। প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন। ফলে সম্পূর্ণ প্রাচীন বাংলার সীমারেখা সম্পর্কে ধারণা লাভ করতে সবগুলো জনপদই অধ্যয়ন করা প্রয়োজন। দুই একটি জনপদ থেকেই সম্পূর্ণ প্রাচীন বাংলার সীমারেখা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব নয়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।