চিত্র-১ এবং চিত্র-২ এ নির্দেশিত জনপদ থেকেই কি প্রাচীন বাংলার সম্পূর্ণ সীমারেখা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব? বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র-১ 'পুন্ড' জনপদ এবং চিত্র-২ প্রাচীন 'সমতট' জনপদকে নির্দেশ করে। 'পুণ্ড্র' এবং 'সমতট' জনপদ থেকে প্রাচীন বাংলার সম্পূর্ণ সীমারেখা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয়। প্রাচীনযুগে বাংলা (বর্তমানের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোটো ছোটো অঞ্চলে বিভক্ত ছিল। আর প্রতিটি অঞ্চলের শাসক যার যার মতো শাসন করতেন। বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় 'জনপদ'। উৎকীর্ণ শিলালিপি ও বিভিন্ন সাহিত্যগ্রন্থে প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায়। তবে প্রতিটি অঞ্চলের সীমা সব সময় একই রকম থাকেনি। কখনো কোনো জনপদের সীমা বেড়েছে, আবার কখনো কমেছে। প্রাচীন বাংলার উল্লেখযোগ্য কিছু জনপদ হলো- গৌড়, বঙ্গ, পুণ্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র, তাম্রলিপ্ত, রাঢ়, চন্দ্রদ্বীপ প্রভৃতি। প্রাচীন বাংলার এ জনপদগুলো থেকে তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করা যায়। প্রাচীন বাংলায় তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। শক্তিশালী শাসকগণ তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করতেন। ফলে সম্পূর্ণ প্রাচীন বাংলার সীমারেখা সম্পর্কে ধারণা লাভ করতে সবগুলো জনপদই অধ্যয়ন করা প্রয়োজন। দুই একটি জনপদ থেকেই সম্পূর্ণ প্রাচীন বাংলার সীমারেখা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব নয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-১ এবং চিত্র-২ এ নির্দেশিত জনপদ থেকেই কি প্রাচীন বাংলার সম্পূর…
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
