মিথিলার দেখা জনপদটি সভ্যতার নিদর্শনের দিক থেকে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ- বিশ্লেষণ কর।
উত্তর: মিথিলার দেখা জনপদটি যথা পুন্ড্র জনপদটি সভ্যতার নিদর্শনের দিক থেকে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্ভম্বত: পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। এর রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। উদ্দীপকে শীতকালীন ছুটিতে মিথিলা বাবার সাথে ঐতিহাসিক স্থান মহাস্থানগড় বেড়াতে যায়। সেখানে সে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখতে পায়। তাছাড়া সে সেখানে পাথরের বিশেষ ধরনের লেখা দেখতে পায়। যা পুণ্ড্র জনপদকে নির্দেশ করে। এটি একটি সমৃদ্ধ জনপদ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
মিথিলার দেখা জনপদটি সভ্যতার নিদর্শনের দিক থেকে প্রাচীন বাংলার সবচেয়…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
