শেয়ারFacebookWhatsApp

চিত্র-খ প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ-বিশ্লেষণ কর।

উত্তর: চিত্র-খ উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত ধ্বংসাবশেষকে নির্দেশ করে। চিত্র-খ অর্থাৎ উয়ারী-বটেশ্বর প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ- বক্তব্যটি সঠিক। অতি সম্প্রতি নরসিংদীর উয়ারী-বটেশ্বর গ্রামে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন এক নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নরসিংদী জেলার বেলাব, শিবপুর ও রায়পুরা উপজেলার ৫০টি স্থান থেকে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তরীভূত জীবাশ্ম-কাঠের হাতিয়ার, তাম্র- প্রস্তর সংস্কৃতির প্রত্নবস্তু। উয়ারী বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গ-প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব-রাস্তাসহ ইটনির্মিত স্থাপত্য কীর্তি। পুরাতন ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। এখানে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাত্মার, অনন্য স্থাপত্যকীর্তি, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উয়ারী বটেশ্বর প্রাচীন বাংলায় গড়ে ওঠা সভ্যতার অন্যতম প্রমাণ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল

চিত্র-খ প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ-বিশ্লেষণ কর।

উদ্দীপক

question image

Jessore · 2024

উত্তর

বৈদিক যুগে পূর্বের দেব-দেবীর পরিবর্তে নতুন নতুন দেব-দেবীর পূ জা শুরু হয়। এ নতুন দেব-দেবীরা ছিলেন মূলত পুরাণ ও মহাকাব্য বর্ণিত দেব-দেবী। তাই এ ধর্মকে পৌরাণিক ধর্ম বলে।

উত্তর

প্রাচীন বাংলার কুটিরশিল্প অত্যন্ত সমৃদ্ধ ছিল। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলস, ঘটি-বাটি, হাঁড়ি-পাতিল, বাসনপত্র ইত্যাদি। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কুড়াল, কোদাল, খন্তা, খুরপি, লাঙল ইত্যাদি। এছাড়া জলের পাত্র, তীর, বর্শা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরি হতো। বিলাসিতার নানারকম জিনিসের জন্য স্বর্ণ-শিল্প ও মণি-মাণিক্য শিল্প অনেক উন্নতি লাভ করেছিল। কাঠের শিল্পও সে সময়ে অত্যন্ত উন্নত ছিল।

উত্তর

প্রাচীন বাংলার সামাজিক জীবনের জাতিভেদ প্রথার দিকটি ডায়াগ্রাম-ক নির্দেশ করছে। প্রাচীন বাংলার হিন্দু সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র নামক চারটি বর্ণে বিভাজিত ছিল। সমাজে প্রত্যেক জাতিরই নির্দিষ্ট পেশা ছিল। অধ্যয়ন, অধ্যাপনা ও পূজা-পার্বণ করা- এগুলো ছিল ব্রাহ্মণদের নির্দিষ্ট কর্ম। তারা সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। ব্যবসা-বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ। সবচেয়ে নিম্নশ্রেণির শূদ্ররা সাধারণত কৃষিকাজ, মাছ শিকার ও অন্যান্য ছোটখাটো কাজ করত। ব্রাহ্মণ ছাড়া বাকি সব বর্ণের মানুষ একে অন্যের সাথে মেলামেশা করত। সাধারণত এক জাতির মধ্যেই বিবাহ হতো, তবে উচ্চশ্রেণির বর ও নিম্নশ্রেণির কনের মধ্যে বিবাহও চালু ছিল। কিন্তু পরবর্তী সময়ে এসব ব্যাপারে কঠোর নিয়ম চালু হয়। ডায়াগ্রাম-ক তে প্রাচীন বাংলার জাতিভেদ প্রথার চিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রাচীন বাংলার সামাজিক জীবনের জাতিভেদ প্রথার দিকটি ডায়াগ্রাম-ক নির্দেশ করে।

উত্তর

চিত্র-খ উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত ধ্বংসাবশেষকে নির্দেশ করে। চিত্র-খ অর্থাৎ উয়ারী-বটেশ্বর প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ- বক্তব্যটি সঠিক। অতি সম্প্রতি নরসিংদীর উয়ারী-বটেশ্বর গ্রামে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন এক নগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নরসিংদী জেলার বেলাব, শিবপুর ও রায়পুরা উপজেলার ৫০টি স্থান থেকে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তরীভূত জীবাশ্ম-কাঠের হাতিয়ার, তাম্র- প্রস্তর সংস্কৃতির প্রত্নবস্তু। উয়ারী বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গ-প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব-রাস্তাসহ ইটনির্মিত স্থাপত্য কীর্তি। পুরাতন ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। এখানে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাত্মার, অনন্য স্থাপত্যকীর্তি, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উয়ারী বটেশ্বর প্রাচীন বাংলায় গড়ে ওঠা সভ্যতার অন্যতম প্রমাণ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কী?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল- i. জন্মাষ্টমি ii. দশহরা iii. ভ্রাতৃ দ্বিতীয়া নিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাই ফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি। Q. উদ্দীপকের ঐ সকল রীতিনীতি পালনের ফলে- i. সামাজিক সম্প্রীতি মজবুত হয় ii. আত্মীয়তার বন্ধন দৃঢ় হয় iii. ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাই ফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি। Q. শ্বাশতের পরিবার যে সব আচার-অনুষ্ঠান পালন করে তা কোন যুগের সামাজিক রীতিনীতির সাথে সম্পৃক্ত?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?

Sylhet · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল- i. ক্রয়-বিক্রয়ে ii. ব্যবসা-বাণিজ্যে iii. আমদানি-রপ্তানিতে নিচের কোনটি সঠিক?

Comilla · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। Q. মাহিমের দেখা বিহারটির বৈশিষ্ট্য হলো- i. আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র ii. নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা iii. উন্নত শিল্পবোধ ও দর্শন নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। Q. মাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কী?প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল- i. জন্মাষ্টমি ii. দশহরা iii. ভ্রাতৃ দ্বিতীয়া নিবাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল- i. ক্রয়-বিক্রয়ে ii. ব্যবসা-বাণিজ্যে iii. বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

চিত্র-খ প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ-বিশ্লেষণ কর। | Prosthuti