শেয়ারFacebookWhatsApp

“তথ্যচিত্র-২ এর (?) স্থানের জনপদটিই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ”- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের তথ্যচিত্র-২ এর '?' স্থানটিতে পুণ্ড্র জনপদের নাম বসবে। পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্ভম্বত: পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্র-২ এ উল্লিখিত বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত। এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

“তথ্যচিত্র-২ এর (?) স্থানের জনপদটিই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্…

উদ্দীপক

question image

Barisal · 2023

উত্তর

সমতট জনপদের রাজধানী ছিল বড় কামতা।

উত্তর

কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবনাচরণ ও ইতিহাসের ওপর সে অঞ্চলের জলবায়ু বা ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম। আর এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা ও আচার-আচরণে পরিলক্ষিত হয় স্বতন্ত্র বৈশিষ্ট্য। আবহাওয়া, জলবায়ু বা ঋতুবৈচিত্র্যের কারণেই ঝড়-জলোচ্ছ্বাস অথবা প্রকৃতির সাথে যুদ্ধ করতে গিয়েই মানুষ হয়ে ওঠে সংগ্রামী। জলবায়ুর তারতম্যের কারণেই গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষেরা সুতি ও পাতলা কাপড় পরিধান করে। আবার শীতপ্রধান অঞ্চলের মানুষেরা মোটা কাপড় পরিধান করে। তাই একটি অঞ্চলের জলবায়ু উক্ত অঞ্চলের জনগণের জীবনাচরণে ভীষণভাবে প্রভাবিত করে।

উত্তর

তথ্যচিত্র-১ এর '?' চিহ্নিত স্থানটি আমার পাঠ্যবইয়ের গৌড় জনপদের ইঙ্গিত পাওয়া যায়। ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাংককে গৌড়রাজ বলা হতো। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় তুর্কি ও পারসিক মুসলমানদের আক্রমণের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো। তথ্যচিত্র-১ এ মালদহ, মুর্শিদাবাদ, লক্ষণাবতী ও কর্ণসুবর্ণের কথা উল্লেখ করা হয়েছে। এ স্থানগুলো গৌড় জনপদের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, তথ্যচিত্র-১ এর (?) স্থান গৌড় জনপদকে নির্দেশ করছে, যার বর্ণনা উপরে উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের তথ্যচিত্র-২ এর '?' স্থানটিতে পুণ্ড্র জনপদের নাম বসবে। পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। খুব সম্ভম্বত: পুণ্ড্র বলে একটি জনগোষ্ঠী এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ নগরসভ্যতা। পাথরের চাকতিতে খোদাই করা বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে। করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুণ্ড্রনগরের সাথে জল ও স্থলপথে বাংলার অন্যান্য অংশের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন যুগে জনপদটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্র-২ এ উল্লিখিত বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত। এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।