ছকের প্রশ্নবোধক চিহ্নিত বক্সটিতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ছকের প্রশ্নবোধক চিহ্নিত বক্সটি দ্বারা ১৯৭২ সালের সংবিধানকে বোঝানো হয়েছে। ১৯৭২ সালের সংবিধান ছিল একটি লিখিত দলিল। এ সংবিধানের মূল লক্ষ্য ছিল জনগণের মৌলিক চাহিদা পূরণ করে তাদের কষ্ট দূর করা। এই সংবিধানে ছিল একটি প্রস্তাবনা, ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৪টি তফসিল। অনুরূপভাবে উদ্দীপকের নীতিমালায়ও ৩টি ভাগ, ৩০টি অনুচ্ছেদ ও ৫টি তফসিল ছিল। বাংলাদেশের সংবিধানের প্রথমভাগে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য, দ্বিতীয় ভাগে মৌলিক অধিকারসমূহ, চতুর্থভাগে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে জাতীয় পরিষদ, ষষ্ঠ বিভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে, নির্বাচন, অষ্টম ভাগে মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, নবম ভাগে কর্ম কমিশন, দশম ভাগে সংবিধান সংশোধন এবং একাদশ ভাগে বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সুতরাং বলা যায়, উদ্দীপকের ছকে উল্লিখিত ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ, ৪টি তফসিল দ্বারা ছকের প্রশ্নবোধক চিহ্নিত বক্সটি দ্বারা ১৯৭২ সালের সংবিধানকেই নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ছকের প্রশ্নবোধক চিহ্নিত বক্সটিতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
