উদ্দীপকে উল্লিখিত চা ও কমলালেবুর বাগান কোন জনপদকে নির্দেশ করে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে চা ও কমলালেবুর বাগান 'হরিকেল' জনপদ নির্দেশ করে। প্রাচীন জনপদসমূহের অবস্থান সম্পর্কিত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, একমাত্র হরিকেল জনপদের অবস্থান ছিল সিলেটকে কেন্দ্র করে। সপ্তম শতকের লেখকরা হরিকেল জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। এ জনপদের অবস্থান সম্পর্কে চীনা ভ্রমণকারী ইৎসিং বলেছেন, হরিকেল ছিল পূর্ব ভারতের শেষ সীমায়। আবার কারো কারো লিপিতে হরিকেলের অবস্থান সম্পর্কে চট্টগ্রামের অংশবিশেষও খুঁজে পাওয়া যায়। মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। উদ্দীপকে দেখা যায়, তুলি নির্বাচনি পরীক্ষা শেষে বাবা-মায়ের সাথে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বেড়াতে যায়। সেখানে তারা চা বাগান ও কমলালেবুর বাগান দেখে মুগ্ধ হয়। যা হরিকেল জনপদকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চা ও কমলালেবুর বাগান কোন জনপদকে নির্দেশ করে? বর্ণ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
