পলাশীর যুদ্ধের ফলাফল ফরাসিদের উপর কীরূপ প্রভাব ফেলে?
উত্তর: ইংরেজদের ষড়যন্ত্র, কূটকৌশল, উন্নত রণকৌশলের কাছে ফরাসিরা পরাজিত হয়। পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা বাংলার নবাবকে সমর্থন দেয়। কিন্তু এই যুদ্ধে ইংরেজদের সাফল্য ফরাসিদের আরও বিপর্যস্ত করে ফেলে। ফলে বাংলার ফরাসি বাণিজ্য কুঠিগুলো ইংরেজদের দখলে চলে যায়। দাক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধসমূহে ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশ ত্যাগ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
পলাশীর যুদ্ধের ফলাফল ফরাসিদের উপর কীরূপ প্রভাব ফেলে?
উত্তর