"নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি"- ব্যাখ্যা করো।
উত্তর: প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র স্পার্টার সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সম্পূর্ণভাবে সমরতন্ত্র বা সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল বলে একে 'সামরিক ছাউনি' বলা হতো। স্পার্টানদের জীবনের প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মানবিক বা সাংস্কৃতিক উন্নতির দিকে তাদের কোনো মনোযোগ ছিল না। ভূমিদাসদের বিদ্রোহ দমন এবং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্পার্টার নাগরিকদের ছোটবেলা থেকেই কঠোর সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো, যা রাষ্ট্রটিকে একটি বিশাল সামরিক ছাউনিতে পরিণত করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
"নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি"- ব্যাখ্যা করো।
উত্তর
