উক্ত সভ্যতার "আইনের প্রতি আমরা সকলে শ্রদ্ধাশীল"-বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত সভ্যতা অর্থাৎ রোমান সভ্যতার সর্বশ্রেষ্ঠ ও যুগান্তকারী অবদান হলো তাদের প্রণীত সুসংগঠিত আইন ব্যবস্থা, যার প্রতি বিশ্ববাসী আজও গভীরভাবে শ্রদ্ধাশীল।বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানরাই সর্বপ্রথম খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে লিপিবদ্ধ করে। ৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে খোদাই করে এই আইন। জনসমক্ষে প্রকাশ করা হয়। রোমান আইনের মূল কথাই ছিল আইনের। দৃষ্টিতে সকল মানুষ সমান। উদ্দীপকের উক্তিটিতে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলা। হয়েছে, তা মূলত রোমানদের 'প্রাকৃতিক' ও 'জনগণের' আইনের। প্রভাবকে নির্দেশ করে। রোমানরা তাদের আইনের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের ভিত্তি স্থাপন করেছিল। সিসেরোর মতো আইনজ্ঞরা জনগণের অধিকার রক্ষায় যে রূপরেখা দিয়েছিলেন, তা সে যুগেও মানুষের আইনি অধিকার নিশ্চিত করেছিল। পরিশেষে বলা যায়, আধুনিক বিচারব্যবস্থা এবং আইনের শাসন 'অনেকাংশেই রোমান আইনের ওপর নির্ভরশীল। আজকের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সংবিধানে মানবাধিকার, সমতা এবং দেওয়ানি-ফৌজদারি বিধিমালার যে বিভাজন দেখা যায়, তা মূলত রোমানদেরই অবদান। নাগরিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী এই আদর্শ অবদানের কারণেই আমরা উক্ত সভ্যতার আইনের প্রতি আজও বিনম্রভাবে শ্রদ্ধাশীল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উক্ত সভ্যতার "আইনের প্রতি আমরা সকলে শ্রদ্ধাশীল"-বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
