উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: বাগেরহাট এলাকার ছেলেরা সাত বছর বয়স থেকে বিদ্যালয়ে যাওয়া আসা করত। মধ্যবিত্তদের ছেলেরা প্রাথমিক, আর নিম্নবিত্তদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিলো। মেয়েদের লেখাপড়া করার কোনো সুযোগ ছিলো না। Q. উদ্দীপকের সাথে মিল থাকা সভ্যতার অবসানের কারণ-
ক. সামরিক শক্তি সঞ্চয়
খ. বিদেশি আক্রমণ
গ. রাজতন্ত্রের পরিবর্তন
ঘ. অভিজাত তন্ত্র
উত্তর: বিদেশি আক্রমণ
ব্যাখ্যা: সঠিক উত্তর : খ) বিদেশি আক্রমণ তথ্য : উদ্দীপকে বর্ণিত শিক্ষা ব্যবস্থাটি প্রাচীন গ্রিক সভ্যতার (বিশেষ করে এথেন্সের) শিক্ষা ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে ৭ বছর বয়সে ছেলেদের বিদ্যালয়ে পাঠানো হতো এবং মেয়েদের বা দাসদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। পাঠ্যবইয়ের তথ্যানুযায়ী, রোমানদের (বিদেশি শক্তির) আক্রমণের ফলেই প্রাচীন গ্রিক সভ্যতার চূড়ান্ত অবসান ঘটে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · Board papers · MCQ