উদ্দীপকের 'ক' এ উল্লিখিত অঞ্চলগুলো কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' এ উল্লিখিত অঞ্চলগুলো প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। উদ্দীপকের 'ক' তে বিক্রমপুর, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালী নাম উল্লেখ রযেছে যা বঙ্গ জনপদকে নির্দেশ করে। কেননা এ অঞ্চলগুলো প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গ নামটি চৈনিক থেকে এসেছে। যার অর্থ জলাভূমি। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। বাঙালি জাতির উৎপত্তি বঙ্গ জনপদের নাম থেকেই। পটুয়াখালী, ফরিদপুর প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুবই শক্তিশালী অঞ্চল এবং ঐতিহাসিকগণ বলে থাকেন 'বঙ্গ' থেকে 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল, প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়- একটি 'বিক্রমপুর' আর অন্যটি 'নাব্য'। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিলো। বঙ্গ রাজ্যে পাঁচজন রাজার নাম পাওয়া যায়। তারা হলেন: ধর্মাদীপ্ত, দ্বাদশাদীপ্ত, সুধন্যাদীপ্ত, গোপচন্দ্র এবং সমাচার দেব। পরিশেষে বলা যায়, উদ্দীপকের 'ক' এ উল্লিখিত অঞ্চলগুলো প্রাচীন বাংলার জনপদ বঙ্গকেই নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'ক' এ উল্লিখিত অঞ্চলগুলো কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ব্যা…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
