উদ্দীপকের 'খ' এ উল্লিখিত অঞ্চলগুলোর সাথে সম্পৃক্ত জনপদটিই ছিল 'প্রাচীন বাংলার একটি সমৃদ্ধ জনপদ'। কথাটির সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' এ উল্লিখিত অঞ্চল গুলোর সাথে সম্পৃক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার একটি সমৃদ্ধ জনপদ। কথাটির সাথে আমি একমত। কেননা 'খ' তে উল্লিখিত অঞ্চল গুলো পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত। ছিল। যা ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বস্তুতপক্ষে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে পুণ্ড জনপদ হলো অন্যতম। বলা হয় যে, পুণ্ড বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড জনপদটি সৃষ্টি হয়েছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। বস্তুত পক্ষে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুণ্ড্র নগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। পরিশেষে বলা যায়, 'খ' তে উল্লিখিত তথ্যগুলো পুণ্ডকে নির্দেশ করে, আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো বিশ্লেষণ করে সহজেই বোঝা যায় যে, প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে পুণ্ড্র জনপদ ছিল অত্যন্ত সমৃদ্ধি শালী।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'খ' এ উল্লিখিত অঞ্চলগুলোর সাথে সম্পৃক্ত জনপদটিই ছিল 'প্রা…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
