দৃশ্যপট-১-এর ঘটনাটি প্রাচীন বাংলার কোন ধরনের অবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এর ঘটনাটি প্রাচীন বাংলার সামাজিক অবস্থার কথা বলা হয়েছে। উদ্দীপকে দৃশ্যপট-১-এ রহিম সাহেব একটি ভিডিও ক্লিপে তাঁর শিক্ষার্থীদের দেখান যে, একজন বিধবা মহিলাকে নিরামিষ আহার করে বিলাসিতা ত্যাগ করতে হতো, এমন কি মৃত চিতায় সহমরণে যেতে হতো। যা প্রাচীন বাংলার সামাজিক অবস্থার চিত্র তুলে ধরে। প্রাচীন বাংলায় হিন্দু সমাজে জাতিভেদ প্রথা প্রচলন ছিল। বিভিন্ন পেশাকে ভিত্তি করেই বর্ণের সৃষ্টি। ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য ও শূদ্র এ চারটি উল্লেখযোগ্য বর্ণ ছিল সমাজে। এ চারটি বর্ণের মধ্যে সামাজিক মেলামেশা ছিল না। বর্ণপ্রথা কঠোরভাবে পালিত হতো। প্রাচীন বাংলার মেয়েদের সুখ্যাতি ছিল। বাৎসায়ন তাদেরকে মৃদুভাষিনী, কোমলাঙ্গি ও অনুরাগবর্তী বলে বর্ণনা করেছেন। মেয়েরা লেখাপড়াও শিখত। শিক্ষিত সমাজে মাতা ও পত্নীর সম্মান ও মর্যাদা বেশ উচ্চ ছিল। সে যুগে অবরোধ বা পর্দাপ্রথা ছিল না। তবে বাংলার হিন্দু মেয়েদের কোনো স্বাতন্ত্র্য বা স্বাধীনতা ছিল না। একটি মাত্র স্বামী গ্রহণই ছিল সাধারণ নিয়ম। তবে পুরুষদের মধ্যে বহুবিবাহ প্রথা প্রচলিত ছিল। অনেক স্ত্রীকেই সতীনের সাথে একত্রে জীবনযাপন করতে হতো। বিধবা নারী জীবনের চরম অভিশাপ বলে বিবেচিত হতো। মুছে যেত কপালের সিঁদুর ও সেই সাথে তার সমস্ত প্রসাধন ও অলঙ্কার। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাস বর্জন ও কৃচ্ছ সাধন করতে হতো। সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এখানে মৃত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার মতো অমানবিক প্রথার চালু ছিল। প্রাচীন বাংলায় ধনসম্পত্তিতে নারীদের কোনো বিধিবিধানগত অধিকারও ছিল না।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-১-এর ঘটনাটি প্রাচীন বাংলার কোন ধরনের অবস্থার কথা বলা হয়েছে?…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর