দৃশ্যপট-২-এর অবস্থা দেখে কী বোঝা যায় যে, একসময় প্রাচীন বাংলা শিল্পে অত্যন্ত সমৃদ্ধ ছিল? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, দৃশ্যপট-২-এর অবস্থা দেখে বোঝা যায় যে, একসময় প্রাচীন বাংলা শিল্পে অত্যন্ত সমৃদ্ধ ছিল। প্রাচীনকাল থেকেই বাংলায় নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। কার্পাস তুলা ও রেশমের জন্য তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় বাংলায় তৈরি করা হতো। এ কাপড় এতই সূক্ষ্ম ছিল যে, ২০ গজ মসলিন কাপড় একটি নস্যের কৌটায় ভরা যেত। তখনকার দিনের রাজারানিরা এ কাপড় পরিধান করত। কার্পাস তুলা ও শনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। বঙ্গদেশে সেসময় টিন পাওয়া যেত। বঙ্গে কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল। আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে ও পৃথিবীর বিভিন্ন দেশে। তাই বঙ্গের সাথে প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায় বাণিজ্য চলত। বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি ও রেশমি কাপড়, চিনি, গুড়, লবণ, তেজপাতা ও অন্যান্য মসলা, চাল, নারকেল, সুপারি, ওষুধ তৈরির গাছপালা, নানা প্রকার হিরা, মুক্তা, পান্না ইত্যাদি। শিল্পের উন্নতির সাথে সাথে ব্যবসায় বাণিজ্যের যথেষ্ট প্রসার লাভ করেছিল। জল ও স্থল উভয় পথেই বাণিজ্যের আদান-প্রদান চলত। বাংলায় বহু নদনদী থাকায় এক স্থান হতে অন্য স্থানে মালামাল আনানেওয়া সহজ ছিল। শিল্প-বাণিজ্য থেকে রাজার যথেষ্ট আয় হতো। অতএব, উদ্দীপকে দৃশ্যপট-২ এর স্বয়ংসম্পূর্ণ গ্রাম ও বিশ্ববিখ্যাত মুসলিম পাচীন বাংলার শিল্পের সমম্পির সাক্ষ্য বহন করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-২-এর অবস্থা দেখে কী বোঝা যায় যে, একসময় প্রাচীন বাংলা শিল্পে…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর