শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১-এ উল্লিখিত মানচিত্রে প্রাচীন বাংলার কোন জনপদের নির্দেশ রয়েছে? বর্ণনা কর।

উত্তর: দৃশ্যকল্প-১-এ উল্লিখিত মানচিত্রে প্রাচীন বাংলার সমতট জনপদের নির্দেশ রয়েছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে সমতট ছিল অন্যতম। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা, ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা ছিল এর রাজধানী এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার তাদের অন্যতম। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ করিম জাতীয় জাদুঘরে গিয়ে প্রাচীন বাংলার একটি মানচিত্র দেখতে পায়। করিমের বাবা বলে এই মানচিত্রে একটি উল্লেখযোগ্য জনপদ রয়েছে, সেটি গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত। যা সমতটকে নির্দেশ করে। কেননা সমতট জনপদ গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে মেঘনা পর্যন্ত বিস্তৃত ছিল।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

দৃশ্যকল্প-১-এ উল্লিখিত মানচিত্রে প্রাচীন বাংলার কোন জনপদের নির্দেশ …

উদ্দীপক

দৃশ্যকল্প-১: করিম জাতীয় জাদুঘরে গিয়ে প্রাচীন বাংলার একটি মানচিত্র দেখতে পায়। করিমের বাবা বলে এই মানচিত্রে একটি উল্লেখযোগ্য জনপদ রয়েছে, সেটি গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত। দৃশ্যকল্প-২: শর্মিলা বগুড়ার মহাস্থানগর বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন বাংলার অনেক নিদর্শন দেখতে পায়। পাথরের তৈরি চাকতিতে খোদাই করা লিপি দেখে মুগ্ধ হয়ে যায়।

Dhaka · 2025

উত্তর

গ্রিক উপদ্বীপের প্রধান শহর এে গড়ে ওঠে তাই হেলেনিক সংস্কৃতি। হির এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি

উত্তর

নীলনদ লেক ভিক্টোরিয়া থেকে নানা দেশ হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে এসে পড়েছে। নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতিবছর নীলনদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। জমে থাকা পলিমাটিতে নানা ধরনের ফসল জন্মাত। তাই মিশরের উপর অপরিসীম প্রভাবের কারণে ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন, 'মিশর নীলনদের দান'।

উত্তর

দৃশ্যকল্প-১-এ উল্লিখিত মানচিত্রে প্রাচীন বাংলার সমতট জনপদের নির্দেশ রয়েছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে সমতট ছিল অন্যতম। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা, ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা ছিল এর রাজধানী এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার তাদের অন্যতম। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ করিম জাতীয় জাদুঘরে গিয়ে প্রাচীন বাংলার একটি মানচিত্র দেখতে পায়। করিমের বাবা বলে এই মানচিত্রে একটি উল্লেখযোগ্য জনপদ রয়েছে, সেটি গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত। যা সমতটকে নির্দেশ করে। কেননা সমতট জনপদ গঙ্গা-ভাগীরথীর পূর্বতীর থেকে মেঘনা পর্যন্ত বিস্তৃত ছিল।

উত্তর

দৃশ্যকল্প-২-এ যে জনপদের চিত্র ফুটে উঠেছে, তা ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ শর্মিলা বগুড়ার মহাস্থানগড় বেড়াতে যায় এবং অনেক নিদর্শন দেখতে পায়। যা পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। আর এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল। বস্তুতপক্ষে প্রাচীন প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সবচেয়ে সমৃদ্ধ জনপদ। । বগুড়া, পাবনা, দিনাজপুর, রাজশাহী পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুণ্ড্র নগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। রাজশাহীর পাহাড়পুরের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির আকর্ষণীয় নিদর্শনসমূহ এ নগরীর অন্তর্ভুক্ত। পাহাড়পুরের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা, প্রস্তরমূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা, শিলালিপি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। পাহাড়পুরের সোমপুর বিহারটি তৎকালীন বাংলার বৌদ্ধধর্মের অন্যতম প্রচার কেন্দ্রে পরিণত হয়েছিল। অতএব, উদ্দীপকের শর্মিলার বেড়াতে যাওয়া পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ জনপদ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।