দৃশ্যকল্প-২-এ যে জনপদের চিত্র ফুটে উঠেছে, তা ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২-এ যে জনপদের চিত্র ফুটে উঠেছে, তা ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ শর্মিলা বগুড়ার মহাস্থানগড় বেড়াতে যায় এবং অনেক নিদর্শন দেখতে পায়। যা পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত। পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। আর এটি প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল। বস্তুতপক্ষে প্রাচীন প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সবচেয়ে সমৃদ্ধ জনপদ। । বগুড়া, পাবনা, দিনাজপুর, রাজশাহী পুণ্ড জনপদের অন্তর্ভুক্ত ছিল। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুণ্ড্র নগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। রাজশাহীর পাহাড়পুরের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির আকর্ষণীয় নিদর্শনসমূহ এ নগরীর অন্তর্ভুক্ত। পাহাড়পুরের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা, প্রস্তরমূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা, শিলালিপি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। পাহাড়পুরের সোমপুর বিহারটি তৎকালীন বাংলার বৌদ্ধধর্মের অন্যতম প্রচার কেন্দ্রে পরিণত হয়েছিল। অতএব, উদ্দীপকের শর্মিলার বেড়াতে যাওয়া পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ জনপদ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ যে জনপদের চিত্র ফুটে উঠেছে, তা ছিল প্রাচীন বাংলার সবচ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
