শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চিত্র-১-এর "?" চিহ্নিত স্থানটিতে তোমার পাঠ্য বইয়ের কোন জনপদের ইঙ্গিত পাওয়া যায়? বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে চিত্র-১-এর '?' চিহ্নিত স্থানটিতে প্রাচীন গৌড় জনপদের ইঙ্গিত পাওয়া যায়। কেননা শশাঙ্ক, মুর্শিদাবাদ ও কর্ণসুবর্ণ গৌড়ে জনপদের সাথে সম্পর্কযুক্ত। ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর পশ্চিমে গৌড় জনপদ গড়ে ওঠে। পরে এ জনপদ স্বাধীন রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক ছিলেন শশাঙ্ক। গৌড় রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। উত্তর ভারতের বিস্তৃত জনপদ তখন গৌড়ের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান। তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকে গৌড় বলা হতো। সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ায় তার প্রভাব ছিল অপ্রতিহত। পরবর্তীকালে পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তনের সাথে গৌড়ের ভাগ্যও পরিবর্তিত হয়। গৌড়ের সীমা তখন সংকুচিত হয়ে আসে। আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু বংশ গৌড়ের সীমানা বলে মনে করা হয়। উদ্দীপকের চিত্রে গৌড়রাজ শশাঙ্ক এবং তার রাজধানী কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ দেখানো হয়েছে। যা গৌড় জনগণের অন্তর্ভুক্ত ছিল। অতএব বলা যায়, চিত্র-১ গৌড় জনপদের ইঙ্গিত প্রদান করে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকে চিত্র-১-এর "?" চিহ্নিত স্থানটিতে তোমার পাঠ্য বইয়ের কোন জনপ…

উদ্দীপক

question image

Rajshahi · 2025

উত্তর

চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল।

উত্তর

মানুষের জীবনাচরণ ভৌগোলিক বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হয়। বাংলার মানুষ ভৌগোলিক পরিবেশের কারণে শান্ত স্বভাবের হলেও ঋতুবৈচিত্র্যের কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করতে হয় সর্বদা। অস্তিত্ব রক্ষার জন্য যুগ যুগ ধরে তারা সংগ্রাম করেছে। মূলত এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে বাঙালিরা সংগ্রামী হয়ে উঠে।

উত্তর

উদ্দীপকে চিত্র-১-এর '?' চিহ্নিত স্থানটিতে প্রাচীন গৌড় জনপদের ইঙ্গিত পাওয়া যায়। কেননা শশাঙ্ক, মুর্শিদাবাদ ও কর্ণসুবর্ণ গৌড়ে জনপদের সাথে সম্পর্কযুক্ত। ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর পশ্চিমে গৌড় জনপদ গড়ে ওঠে। পরে এ জনপদ স্বাধীন রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক ছিলেন শশাঙ্ক। গৌড় রাজ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। উত্তর ভারতের বিস্তৃত জনপদ তখন গৌড়ের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান। তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকে গৌড় বলা হতো। সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ায় তার প্রভাব ছিল অপ্রতিহত। পরবর্তীকালে পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তনের সাথে গৌড়ের ভাগ্যও পরিবর্তিত হয়। গৌড়ের সীমা তখন সংকুচিত হয়ে আসে। আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমানের কিছু বংশ গৌড়ের সীমানা বলে মনে করা হয়। উদ্দীপকের চিত্রে গৌড়রাজ শশাঙ্ক এবং তার রাজধানী কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ দেখানো হয়েছে। যা গৌড় জনগণের অন্তর্ভুক্ত ছিল। অতএব বলা যায়, চিত্র-১ গৌড় জনপদের ইঙ্গিত প্রদান করে।

উত্তর

উদ্দীপকে চিত্র-২ এ উল্লিখিত বগুড়া, রংপুর ও দিনাজপুর প্রাচীন বাংলার পুণ্ড্র জনপদের অংশ ছিল। আর পুণ্ড্র জনপদই প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল। বস্তুতপক্ষে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুণ্ড্র নগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। রাজশাহীর পাহাড়পুরের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির আকর্ষণীয় নিদর্শনসমূহ এ নগরীর অন্তর্ভুক্ত। পাহাড়পুরের ধ্বংসাবশেষগুলোর মধ্যে সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা, প্রস্তরমূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা, শিলালিপি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। পাহাড়পুরের সোমপুর বিহারটি তৎকালীন বাংলার বৌদ্ধধর্মের অন্যতম প্রচার কেন্দ্রে পরিণত হয়েছিল। সুতরাং, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিশ্লেষণ করে সহজেই বোঝা যায় যে, প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে পুণ্ড্র জনপদ ছিল অত্যন্ত সমৃদ্ধিশালী।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।