শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১-এর বর্ণনায় ইতিহাসের কোন যুগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? উক্ত যুগে যোগাযোগ ব্যবস্থার বর্ণনা দাও।

উত্তর: দৃশ্যকল্প-১-এর বর্ণনায় ইতিহাসের প্রাচীন যুগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খালবিলে চলাচলের জন্য মানুষেরা ভেলা ও ডোঙ্গা ব্যবহার করত। প্রাচীন বাংলার মানুষেরা ছোট ছোট খাল পার হতো সাঁকো ব্যবহার করে। সমাজের ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করত। তাদের পরিজনেরা নৌকা ও পালকিতে এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করত। বিবাহের পর নববধূকে গরুর গাড়িতে বা পালকিতে করে শ্বশুরবাড়ি আনা হতো। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যকল্প-১-এ গালিমপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। যাতায়াতের প্রধান বাহন ছিল গরুরগাড়ী ও নৌকা। আর্থিকভাবে সচ্ছল লোকেরা হাতী ও ঘোড়ার গাড়ি ব্যবহার করত। সামাজিক অনুষ্ঠানে পালকির ব্যবহার ছিল দৃশ্যমান। অতএব উদ্দীপকে প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল

দৃশ্যকল্প-১-এর বর্ণনায় ইতিহাসের কোন যুগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে? উক…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: গালিমপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। যাতায়াতের প্রধান বাহন ছিল গরুরগাড়ী ও নৌকা। আর্থিকভাবে সচ্ছল লোকেরা হাতী ও ঘোড়ার গাড়ি ব্যবহার করত। সামাজিক অনুষ্ঠানে পালকির ব্যবহার ছিল দৃশ্যমান। দৃশ্যকল্প-২: প্রাচীনকাল থেকে বাংলায় নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্প ছিল বিখ্যাত। এর মধ্যে মসলিন, সুতি, রেশমি কাপড় বিখ্যাত ছিল।

Rajshahi · 2025

উত্তর

কুমিল্লা জেলার ময়নামতিতে শালবন বিহার অবস্থিত।

উত্তর

অস্ট্রিক ছিল বাংলার আদি মানুষের ভাষা। 'অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচীনা ভাষাগোষ্ঠীর পর যে নতুন একটি ভাষা গোষ্ঠীর মানুষ বাংলায় প্রবেশ করে তারা হলো আর্য। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীকালে এ ভাষাকে সংস্কার করা হয় বলে এর নাম হয় সংস্কৃত ভাষা। সংস্কৃত হতে প্রাকৃত এবং প্রাকৃত হতে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। অপভ্রংশ ভাষা হতে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়।

উত্তর

দৃশ্যকল্প-১-এর বর্ণনায় ইতিহাসের প্রাচীন যুগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খালবিলে চলাচলের জন্য মানুষেরা ভেলা ও ডোঙ্গা ব্যবহার করত। প্রাচীন বাংলার মানুষেরা ছোট ছোট খাল পার হতো সাঁকো ব্যবহার করে। সমাজের ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করত। তাদের পরিজনেরা নৌকা ও পালকিতে এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করত। বিবাহের পর নববধূকে গরুর গাড়িতে বা পালকিতে করে শ্বশুরবাড়ি আনা হতো। উদ্দীপকে দেখা যায়, দৃশ্যকল্প-১-এ গালিমপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। যাতায়াতের প্রধান বাহন ছিল গরুরগাড়ী ও নৌকা। আর্থিকভাবে সচ্ছল লোকেরা হাতী ও ঘোড়ার গাড়ি ব্যবহার করত। সামাজিক অনুষ্ঠানে পালকির ব্যবহার ছিল দৃশ্যমান। অতএব উদ্দীপকে প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে।

উত্তর

না, দৃশ্যকল্প-২-এ প্রাচীন বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা। প্রকাশ পায়নি। কেননা প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থায় বিভিন্ন শিল্পের পাশাপাশি কৃষির ভূমিকা ছিল ব্যাপক। প্রাচীন বাংলায় কৃষিপ্রধান অর্থনীতি বিদ্যমান ছিল। মানুষ সে সময় গ্রামে বাস করত। তখন বাংলায় তিন প্রকার ভূমি ছিল। কুটির শিল্পে প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল। প্রাচীন বাংলার যারা জমি চাষাবাদ করত বা অন্য কোনো প্রকারে জমি ভোগদখল করত, বিনিময়ে তাদের কতকগুলো নির্দিষ্ট কর দিতে হতো। প্রাচীন বাংলার অর্থনীতি গড়ে উঠেছে কৃষির ওপর নির্ভর করে। ধান ছিল বাংলার প্রধান ফসল। এছাড়া পাট, ইক্ষু, তুলা, সর্ষে ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল। গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলম, ঘটিবাটি, হাঁড়ি-পাতিল, বাসনপত্র ইত্যাদি। প্রাচীনকাল থেকেই এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। কার্পাস তুলা ও রেশমের জন্য তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। কার্পাস তুলা ও শনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। বঙ্গদেশে সেসময় টিন পাওয়া যেত। বঙ্গে কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল। আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে ও পৃথিবীর বিভিন্ন দেশে। শিল্পের উন্নতির সাথে সাথে ব্যবসায় বাণিজ্যের যথেষ্ট প্রসার লাভ করেছিল। শিল্পের উন্নতি ও ব্যবসায় বাণিজ্যের প্রসারের ফলে বাংলায় ধনসম্পদ ও ঐশ্বর্য প্রচুর বেড়ে গিয়েছিল। অতএব বলা যায়, দৃশ্যকল্প-২-এ প্রাচীন বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা প্রকাশ পায়নি বরং আংশিক প্রকাশ পেয়েছে।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কী?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল- i. জন্মাষ্টমি ii. দশহরা iii. ভ্রাতৃ দ্বিতীয়া নিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাই ফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি। Q. উদ্দীপকের ঐ সকল রীতিনীতি পালনের ফলে- i. সামাজিক সম্প্রীতি মজবুত হয় ii. আত্মীয়তার বন্ধন দৃঢ় হয় iii. ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাই ফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি। Q. শ্বাশতের পরিবার যে সব আচার-অনুষ্ঠান পালন করে তা কোন যুগের সামাজিক রীতিনীতির সাথে সম্পৃক্ত?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?

Sylhet · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল- i. ক্রয়-বিক্রয়ে ii. ব্যবসা-বাণিজ্যে iii. আমদানি-রপ্তানিতে নিচের কোনটি সঠিক?

Comilla · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। Q. মাহিমের দেখা বিহারটির বৈশিষ্ট্য হলো- i. আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র ii. নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা iii. উন্নত শিল্পবোধ ও দর্শন নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। Q. মাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কী?প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল- i. জন্মাষ্টমি ii. দশহরা iii. ভ্রাতৃ দ্বিতীয়া নিবাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল- i. ক্রয়-বিক্রয়ে ii. ব্যবসা-বাণিজ্যে iii. বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।