দৃশ্যকল্প-২-এ কি প্রাচীন বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা প্রকাশ পেয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: না, দৃশ্যকল্প-২-এ প্রাচীন বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা। প্রকাশ পায়নি। কেননা প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থায় বিভিন্ন শিল্পের পাশাপাশি কৃষির ভূমিকা ছিল ব্যাপক। প্রাচীন বাংলায় কৃষিপ্রধান অর্থনীতি বিদ্যমান ছিল। মানুষ সে সময় গ্রামে বাস করত। তখন বাংলায় তিন প্রকার ভূমি ছিল। কুটির শিল্পে প্রাচীন বাংলা সমৃদ্ধ ছিল। প্রাচীন বাংলার যারা জমি চাষাবাদ করত বা অন্য কোনো প্রকারে জমি ভোগদখল করত, বিনিময়ে তাদের কতকগুলো নির্দিষ্ট কর দিতে হতো। প্রাচীন বাংলার অর্থনীতি গড়ে উঠেছে কৃষির ওপর নির্ভর করে। ধান ছিল বাংলার প্রধান ফসল। এছাড়া পাট, ইক্ষু, তুলা, সর্ষে ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল। গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি হতো। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলম, ঘটিবাটি, হাঁড়ি-পাতিল, বাসনপত্র ইত্যাদি। প্রাচীনকাল থেকেই এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। কার্পাস তুলা ও রেশমের জন্য তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। কার্পাস তুলা ও শনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। বঙ্গদেশে সেসময় টিন পাওয়া যেত। বঙ্গে কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল। আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে ও পৃথিবীর বিভিন্ন দেশে। শিল্পের উন্নতির সাথে সাথে ব্যবসায় বাণিজ্যের যথেষ্ট প্রসার লাভ করেছিল। শিল্পের উন্নতি ও ব্যবসায় বাণিজ্যের প্রসারের ফলে বাংলায় ধনসম্পদ ও ঐশ্বর্য প্রচুর বেড়ে গিয়েছিল। অতএব বলা যায়, দৃশ্যকল্প-২-এ প্রাচীন বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা প্রকাশ পায়নি বরং আংশিক প্রকাশ পেয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ কি প্রাচীন বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক অবস্থা প্রকাশ পে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর