শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রিয়তা জেলা দুটোয় প্রাচীনকালের কোন স্থাপত্য নিদর্শন দেখতে পায়? উক্ত স্থাপত্যের বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকের প্রিয়তা জেলা দুটোয় প্রাচীনকালের শালবন বিহার ও সোমপুর বিহারের স্থাপত্য নিদর্শন দেখতে পায়। উদ্দীপকে প্রিয়তা কুমিল্লা গিয়ে যে বিহার দেখে তা হলো শালবন বিহার। এটি কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত এর আশেপাশে শাল-গজারি বন ছিল বিধায় এর নাম শালবন বিহার। ধারণা করা হয় খ্রিষ্ট্রীয় সপ্তত শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টম শতাব্দীর প্রথম মধ্য ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বিহারটি নির্মাণ করেন। প্রিয়তার নওগাঁতে দেখা নিদর্শন হলো পাহাড়পুর বৌদ্ধ বিহার। বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার ভারতবর্ষের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। নওগাঁর পাহাড়পুর নামক স্থানে একটি বিশাল বিহার করেন 'ধর্মপাল। এটি সোমপুর বিহার নামে পরিচিত। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পাল রাজাদের মধ্যে তিনিই বৌদ্ধ শিক্ষার বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেছেন। বৌদ্ধ শিক্ষার জন্য তিনি প্রচুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। এসব বিহারে বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ভিক্ষুরা এসে অধ্যয়ন করত। এ স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। এর মতো বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। অতএব, প্রিয়তা কুমিল্লায় শালবন বিহার এবং নওগাঁয় সোমপুর বিহার পরিদর্শন করেছে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকে প্রিয়তা জেলা দুটোয় প্রাচীনকালের কোন স্থাপত্য নিদর্শন দেখতে…

উদ্দীপক

তথ্য-১: প্রিয়তা তার বাবার সাথে গবেষণার কাজে কুমিল্লা ও নওগাঁ যায়। সে এই দুই জেলায় বৌদ্ধ বিহার পর্যবেক্ষণ করে গবেষণার জন্য তথ্য সংগ্রহ করে। তথ্য-২: পুষ্প তার নানু বাড়ি নরসিংদীতে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যায়। সেই সভ্যতার অর্থনৈতিক চিত্র দেখে সে সত্যিই অবাক হয়।

Comilla · 2025

উত্তর

বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক

উত্তর

বর্তমান সময়ের মতো প্রাচীনকালেও বাংলার মানুষের প্রধান খাদ্য ছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি প্রভৃতি। তখন সকল প্রকার মাছ পাওয়া যেত। বাংলার পূর্বাংশে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। চাল দ্বারা প্রস্তুতকৃত নানা রকম পিঠাও মুখোরচক খাবার ছিল। দুধ, নারকেলের পানি, তালরস ছাড়া মদজাতীয় নানা প্রকার পানীয় সুপ্রচলিত ছিল। এসময় গুড় থেকে তৈরি মদ ছিল সমগ্র ভারতবর্ষে বিখ্যাত। প্রাচীন বাংলায় খাওয়া-দাওয়া শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল।

উত্তর

উদ্দীপকের প্রিয়তা জেলা দুটোয় প্রাচীনকালের শালবন বিহার ও সোমপুর বিহারের স্থাপত্য নিদর্শন দেখতে পায়। উদ্দীপকে প্রিয়তা কুমিল্লা গিয়ে যে বিহার দেখে তা হলো শালবন বিহার। এটি কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত এর আশেপাশে শাল-গজারি বন ছিল বিধায় এর নাম শালবন বিহার। ধারণা করা হয় খ্রিষ্ট্রীয় সপ্তত শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টম শতাব্দীর প্রথম মধ্য ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বিহারটি নির্মাণ করেন। প্রিয়তার নওগাঁতে দেখা নিদর্শন হলো পাহাড়পুর বৌদ্ধ বিহার। বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার ভারতবর্ষের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। নওগাঁর পাহাড়পুর নামক স্থানে একটি বিশাল বিহার করেন 'ধর্মপাল। এটি সোমপুর বিহার নামে পরিচিত। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। পাল রাজাদের মধ্যে তিনিই বৌদ্ধ শিক্ষার বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেছেন। বৌদ্ধ শিক্ষার জন্য তিনি প্রচুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। এসব বিহারে বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ভিক্ষুরা এসে অধ্যয়ন করত। এ স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। এর মতো বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। অতএব, প্রিয়তা কুমিল্লায় শালবন বিহার এবং নওগাঁয় সোমপুর বিহার পরিদর্শন করেছে।

উত্তর

উদ্দীপকের পুষ্প প্রাচীন সভ্যতা ওয়ারী বটেশ্বর দেখেছে। যা প্রাচীন বাংলার অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছিল। উদ্দীপকের পুষ্প তার নানু বাড়ি নরসিংদীতে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যায়। সেই সভ্যতার অর্থনৈতিক চিত্র দেখে সে সত্যিই অবাক হয়। পুষ্পা উয়ারী-বটেশ্বর এর অর্থনৈতিক অবস্থা দেখে অবাক হয়। উয়ারী-বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। সুপরিকল্পিতভাবে গড়ে ওঠা দুর্গ নগরটি ছিল সেই নগরের রাজধানী। ইতোমধ্যে এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গপ্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তাসহ ইটনির্মিত স্থাপত্যকীর্তি। পুরাতন ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। ভারতীয় উপমহাদেশের আদি ঐতিহাসিক কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল উয়ারী-বটেশ্বরের। উয়ারী-বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডার, অনন্য স্থাপত্য কীর্তি, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য বিভিন্ন শিল্পের ব্যাপক উন্নতি ওয়ারী-বটেশ্বরের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে। যা দেখে উদ্দীপকের পুষ্প অবাক হয়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কী?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল- i. জন্মাষ্টমি ii. দশহরা iii. ভ্রাতৃ দ্বিতীয়া নিচের কোনটি সঠিক?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাই ফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি। Q. উদ্দীপকের ঐ সকল রীতিনীতি পালনের ফলে- i. সামাজিক সম্প্রীতি মজবুত হয় ii. আত্মীয়তার বন্ধন দৃঢ় হয় iii. ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্ন উৎসব অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। যেমন- ভাই ফোঁটা, নবান্ন, অন্নপ্রাশন, গর্ভাধান ইত্যাদি। Q. শ্বাশতের পরিবার যে সব আচার-অনুষ্ঠান পালন করে তা কোন যুগের সামাজিক রীতিনীতির সাথে সম্পৃক্ত?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?

Sylhet · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল- i. ক্রয়-বিক্রয়ে ii. ব্যবসা-বাণিজ্যে iii. আমদানি-রপ্তানিতে নিচের কোনটি সঠিক?

Comilla · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। Q. মাহিমের দেখা বিহারটির বৈশিষ্ট্য হলো- i. আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র ii. নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা iii. উন্নত শিল্পবোধ ও দর্শন নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়। সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। Q. মাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বিখ্যাত মসলিন শিল্প ধ্বংস হওয়ার কারণ কী?প্রাচীন বাংলার প্রচলিত উৎসব ছিল- i. জন্মাষ্টমি ii. দশহরা iii. ভ্রাতৃ দ্বিতীয়া নিবাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: শ্বাশত ও তার পরিবার সারা বছর বিভিন্প্রাচীন বাংলায় বড় বড় নৌ-বন্দর গড়ে উঠেছিল কেন?ধর্মের ক্ষেত্রে কাদের একক কর্তৃত্ব ছিল?প্রাচীনকালে বিনিময় প্রথা প্রচলিত ছিল- i. ক্রয়-বিক্রয়ে ii. ব্যবসা-বাণিজ্যে iii. বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?প্রাচীন বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা কী ছিল?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।