পুষ্পর দেখা প্রাচীন সভ্যতা অর্থনৈতিকভাবে কতখানি গুরুত্বপূর্ণ ছিল বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের পুষ্প প্রাচীন সভ্যতা ওয়ারী বটেশ্বর দেখেছে। যা প্রাচীন বাংলার অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছিল। উদ্দীপকের পুষ্প তার নানু বাড়ি নরসিংদীতে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যায়। সেই সভ্যতার অর্থনৈতিক চিত্র দেখে সে সত্যিই অবাক হয়। পুষ্পা উয়ারী-বটেশ্বর এর অর্থনৈতিক অবস্থা দেখে অবাক হয়। উয়ারী-বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। সুপরিকল্পিতভাবে গড়ে ওঠা দুর্গ নগরটি ছিল সেই নগরের রাজধানী। ইতোমধ্যে এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গপ্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তাসহ ইটনির্মিত স্থাপত্যকীর্তি। পুরাতন ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। ভারতীয় উপমহাদেশের আদি ঐতিহাসিক কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল উয়ারী-বটেশ্বরের। উয়ারী-বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডার, অনন্য স্থাপত্য কীর্তি, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য বিভিন্ন শিল্পের ব্যাপক উন্নতি ওয়ারী-বটেশ্বরের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে। যা দেখে উদ্দীপকের পুষ্প অবাক হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
পুষ্পর দেখা প্রাচীন সভ্যতা অর্থনৈতিকভাবে কতখানি গুরুত্বপূর্ণ ছিল বল…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর