উদ্দীপকে দুই বন্ধুর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার স্থান ইতিহাসের কোন জনপদের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দুই বন্ধুর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার স্থান ইতিহাসের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুই বন্ধু আজাদ ও ফারুক গ্রীষ্মের ছুটিতে বিক্রমপুরের প্রত্নস্থলে বেড়াতে যায় যা প্রাচীন জনপদের অবস্থানকে নির্দেশ করে। কেননা বিক্রমপুর প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বাংলার অতি প্রাচীন জনপদের একটি হলো বঙ্গ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে 'বঙ্গ' বলে একটি জাতি বাস করত। তাই জনপদটি পরিচিত হয় 'বঙ্গ' নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়- একটি 'বিক্রমপুর' আর অন্যটি 'নাব্য'। বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিলো। বঙ্গ রাজ্যে পাঁচজন রাজার নাম পাওয়া যায়। তারা হলেন: ধর্মাদীপ্ত, দ্বাদশাদীপ্ত, সুধন্যাদীপ্ত, গোপচন্দ্র এবং সমাচার দেব। 'বঙ্গ' থেকেই 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল। অতএব, উদ্দীপকের দুই বন্ধুর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার স্থান বিকমপর ইতিহাসের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে দুই বন্ধুর গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাওয়ার স্থান ইতিহাসের ক…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
