শীতের ছুটিতে দুই বন্ধুর বেড়াতে যাওয়ার স্থানটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ- বিশ্লেষণ কর।
উত্তর: শীতের ছুটিতে দুই বন্ধুর বেড়াতে যাওয়ার স্থানটি ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ- মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের দুই বন্ধু আজাদ ও ফারুক শীতের ছুটিতে বগুড়ায় বেড়াতে যায় এবং মহাস্থানগড়ের ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখে। যা প্রাচীন পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর, পুণ্ড্র জনপদ ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে পুণ্ড জনপদ হলো অন্যতম। বলা হয় যে, পুণ্ড বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড জনপদটি সৃষ্টি হয়েছিল। পুণ্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ 'জনপদ। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুণ্ড্র নগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। পরিশেষে বলা যায়, শীতের ছুটিতে আজাদ ও ফারুকের ঘুরতে যাওয়া পুণ্ড্র জনপদের পুণ্ড্রনগর তথা মহাস্থানগড় প্রাপ্ত নির্দেশনের আলোকে প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধশালী জনপদ ছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
শীতের ছুটিতে দুই বন্ধুর বেড়াতে যাওয়ার স্থানটি ছিল প্রাচীন বাংলার সব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
