উদ্দীপকে উক্ত ভ্রমণকৃত স্থানগুলো থেকে কি প্রাচীন বাংলার সামগ্রিক চিত্র পাওয়া সম্ভব? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উক্ত ভ্রমণকৃত স্থানগুলো থেকে প্রাচীন বাংলার সামগ্রিক চিত্র পাওয়া সম্ভব নয়। এখানে শুধু সমতট ও গৌড় জনপদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যার মাধ্যমে প্রাচীন বাংলার আংশিক চিত্র পাওয়া সম্ভব। কেননা এ দুটি জনপদ ছাড়াও আরও অনেক জনপদ রয়েছে যেগুলো প্রাচীন বাংলা সম্পর্কে তথ্য প্রদান করে। প্রাচীন বাংলার জনপদগুলো থেকে তখনকার বাংলার ভৌগোলিক অবয়ব, সীমারেখা, রাজনৈতিক বৈশিষ্ট্য, সামাজিক অবস্থা ও সমৃদ্ধি প্রভৃতি বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। যার ফলে তখনকার বাংলার বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়া যায়। প্রাচীন যুগে বাংলা বর্তমান বাংলাদেশের মতো একক ও অখণ্ড ছিল না। সাম্রাজ্যভিত্তিক বা কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলা ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল এবং স্থানীয়ভাবে শাসিত হতো। প্রাচীনকালে প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক উপাদান হতে বিভিন্ন জনপদ যেমন- বঙ্গ, ২ গৌড়, পুণ্ড্র, হরিকেল, সমতট এগুলোর নাগরিকদের জীবনযাত্রা, অবস্থান, বিস্তৃতি, সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা থেকে বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন সম্পর্কে আংশিক ধারণা লাভ করা যায়। সুতরাং বলা যায়, কেবল সমতট ও গৌড় জনপদ থেকে প্রাচীন বাংলার সামগ্রিক চিত্র পাওয়া সম্ভব নয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উক্ত ভ্রমণকৃত স্থানগুলো থেকে কি প্রাচীন বাংলার সামগ্রিক চি…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
