চিত্র-খ-এর প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ বলে তুমি মনে কর কি? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে চিত্র 'খ' তথা উয়ারী-বটেশ্বর প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ বলে আমি মনে করি। উদ্দীপকে উল্লিখিত চিত্র 'খ' উয়ারী-বটেশ্বরকে নির্দেশ করে। উয়ারী-বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী। সুপরিকল্পিত ভাবে গড়ে ওঠা দুর্গ নগরটি ছিল সেই নগরের রাজধানী। ইতোমধ্যে এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গপ্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তাসহ ইটনির্মিত স্থাপত্যকীর্তি। পুরাতন ব্রহ্মপুত্র নদ অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। ভারতীয় উপমহাদেশের আদি ঐতিহাসিককালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল উয়ারী-বটেশ্বরের। উয়ারী-বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডার, অনন্য স্থাপত্যকীর্তি, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটির ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে। পরিশেষে বলা যায়, চিত্র 'খ' তথা উয়ারী-বটেশ্বর প্রাচীন বাংলার নগর সভ্যতার একটি অনন্য প্রমাণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-খ-এর প্রাচীন বাংলায় গড়ে ওঠা নগর সভ্যতার অন্যতম প্রমাণ বলে তুম…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর