শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রে কোন জনপদকে নির্দেশ করে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রে পুণ্ড জনপদকে নির্দেশ করে। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে পুণ্ড জনপদ হলো অন্যতম। বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ-জনপদ গড়ে তুলেছিল। পুণ্ড শব্দের অর্থ আখ বা ইক্ষু। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পন্ড জনপদটি সৃষ্টি হয়েছিল। পুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় - মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। বস্তুতপক্ষে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুন্ড্রনগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। অতএব বলা যায়, উদ্দীপকের চিত্রটি প্রাচীন বাংলার পুণ্ড্র জনপদের নিদর্শন মহাস্থানগড়। সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ জনপদ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের চিত্রে কোন জনপদকে নির্দেশ করে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্য…

উদ্দীপক

question image

Dinajpur · 2025

উত্তর

প্রাচীন যুগে বাংলা এখনকার মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। বাংলার জনবসতিপূর্ণ কৃষিনির্ভর ছোট ছোট এ অঞ্চল গুলোকে বলা হতো জনপদ।

উত্তর

তাম্রলিপ্ত ছিল হরিকেলের দক্ষিণে অবস্থিত একটি জনপদ। এ জনপদের প্রাণকেন্দ্র ছিল বর্তমান মেদিনীপুর জেলার তমলুক। এ অঞ্চল ছিল খুবই নিচু, আর্দ্র এবং নদীবিধৌত। তাই নৌ চলাচলের জন্য এ অঞ্চলটি ছিল অত্যন্ত উপযুক্ত। এ কারণেই তাম্রলিপ্ত জনপদ নৌবাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

উত্তর

উদ্দীপকের চিত্রে পুণ্ড জনপদকে নির্দেশ করে। প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে পুণ্ড জনপদ হলো অন্যতম। বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ-জনপদ গড়ে তুলেছিল। পুণ্ড শব্দের অর্থ আখ বা ইক্ষু। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পন্ড জনপদটি সৃষ্টি হয়েছিল। পুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় - মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। বস্তুতপক্ষে প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বগুড়া শহর থেকে সাত মাইল উত্তরে মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতগণ অনুমান করেন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ গুলোর মধ্যে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ষষ্ঠ শতকে পুন্ড্রনগরী বেশ সমৃদ্ধি অর্জন করেছিল। অতএব বলা যায়, উদ্দীপকের চিত্রটি প্রাচীন বাংলার পুণ্ড্র জনপদের নিদর্শন মহাস্থানগড়। সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ জনপদ।

উত্তর

প্রাচীন বাংলার জনপদ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুণ্ড। বলা হয় যে, 'পুণ্ড্র' বলে এক জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বৈদিক সাহিত্য ও মহাভারতে এ জাতির উল্লেখ আছে। পুণ্ড্রদের রাজধানীর নাম পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। সম্ভবত : মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুণ্ড্র রাজ্য, স্বাধীন সত্তা হারায়। সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম-ষষ্ঠ শতকে তা পুণ্ড্রবর্ধনে রূপান্তরিত হয়েছে। সে সময়কার পুণ্ড্রবর্ধন অন্তত বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত ছিল। রাজমহল ও গঙ্গা-ভাগীরথী হতে আরম্ভ করে করতোয়া পর্যন্ত মোটামুটি সমস্ত উত্তর বঙ্গই বোধ হয় সে সময় পুণ্ড্রবর্ধনের অন্তর্ভুক্ত ছিল। পুণ্ড্রনগরের নামকরণ হয়েছে পুণ্ড্র জনগোষ্ঠীর নামানুসারে। ঐতরেয় ব্রাহ্মণে প্রথমবারের মতো উপজাতি গোষ্ঠীরূপে পুণ্ডের উল্লেখ রয়েছে। অন্ধ্র, শাবর, পুলণ্ডি ও মুতিব জনগোষ্ঠীর সমন্বয়ে পুণ্ড্ররা একটি স্বতন্ত্র জাতি হিসেবে পরিচিতি লাভ করে। একটি জনগোষ্ঠীর নামানুসারে গঠিত পুণ্ড ক্রমশ রাষ্ট্রীয় এককে পরিণত হয়। লেখতাত্ত্বিক বিচারে মৌর্য যুগের মহাস্থান ব্রাহ্মীলিপির আবিষ্কার করতোয়া নদীর ডান তীরস্থ বগুড়ার মহাস্থানগড়ে শনাক্ত করা হয়। অতএব বলা যায়, পুণ্ড্র জনপদ থেকে পুণ্ড্র জাতির উৎপত্তি ঘটেছিল।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বঙ্গ জনপদটি কেন বঙ্গ নামে পরিচিত হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বর্তমান কোন জেলা প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূ-খণ্ড ছিল?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গৌড়ের রাজধানী কোথায় ছিল?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উত্তর বঙ্গের জনপদ কোনটি?

Jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও- বার্ষিক পরীক্ষা শেষে মীম মামার সাথে শালবন বিহার ও ময়নামতি বৌদ্ধ বিহার দেখার জন্য কুমিল্লা যায়। তারা সেখানে একটি জাদুঘরও পরিদর্শন করে। Q. মীমের পরিদর্শনের স্থানটি প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কুমিল্লার প্রাচীন নাম কী?

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ক্ষুদ্র জনপদ কোনটি?

Mymensingh · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাচীন বাংলার সৈন্যরা নৌযুদ্ধে পারদর্শী হওয়ার পিছনে অন্যতম কারণ কোনটি?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. উক্ত জনপদটি ছিল প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদ। কারণ এটি- i. সভ্যতার প্রাচীন নিদর্শন ii. সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত iii. গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য কেন্দ্র নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: question image Q. '?' চিহ্নিত স্থানে কোন জনপদটি অবস্থিত?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের চিত্রে কোন জনপদকে নির্দেশ করে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্য… | Prosthuti