প্রাচীন বাংলর সমাজের কোন দিকটি রাসেলের অভিভাবকদের পরিকল্পনায় ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাচীন বাংলার সমাজের যাতায়াত ব্যবস্থার দিকটি রাসেলের অভিভাবকদের পরিকল্পনায় ফুটে উঠেছে। উদ্দীপকের দৃশ্য-১ এ দেখা যায়, রাসেলের বিয়ে উপলক্ষ্যে তার অভিভাবকরা এক অভিনব পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনানুসারে রাসেল ঘোড়ায় করে কনের বাড়িতে যাবে। আবার কনেকে পালকিতে চড়িয়ে নিজের বাড়ি নিয়ে আসবে। বাকি অতিথিরা নৌকাযোগে যাতায়াত করবে। যা প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার চিত্র তুলে ধরে। প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খালবিলে চলাচলের জন্য মানুষেরা ভেলা ও ডোঙ্গা ব্যবহার করত। প্রাচীন বাংলার মানুষেরা ছোট ছোট খাল পার হতো সাঁকো ব্যবহার করে। সমাজের ধনী লোকেরা হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি প্রভৃতি যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করত। তাদের পরিজনেরা নৌকা ও পালকিতে এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করত। বিবাহের পর নববধূকে গরুর গাড়িতে রা পালকিতে করে শ্বশুর বাড়ি আনা হতো। সুতরাং উদ্দীপকের দৃশ্য-১ এর রাসেলের বিয়ের দিকটি প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার প্রতি নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
প্রাচীন বাংলর সমাজের কোন দিকটি রাসেলের অভিভাবকদের পরিকল্পনায় ফুটে উ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর