উদ্দীপকের 'ক' অঞ্চলটি প্রাচীন বাংলার যে জনপদকে নির্দেশ করে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' অঞ্চলটি প্রাচীন বাংলার সমতট জনপদকে নির্দেশ করে। উদ্দীপকের তিতাসের বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি দীর্ঘদিন 'ক' অঞ্চলে কর্মরত ছিলেন। অঞ্চলটি প্রাচীনকালে গঙ্গা-ভাগীরথীর পূর্বতীরে গড়ে উঠেছিল। যা সমতটকে জনপদকে নির্দেশ করে। কেননা এ জনপদটি প্রাচীনকালে গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীরে গড়ে উঠেছিল। পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি জনপদ হিসেবে সমতটের অবস্থান। সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা, ভাগীরথীর পূর্বতীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী অঞ্চল এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা ছিল এর রাজধানী এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার তাদের অন্যতম। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সমতট ছিল অন্যতম। অতএব, উদ্দীপকে তিতাসের বাবার কর্মরত 'ক' অঞ্চল সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। যা বর্তমান কুমিল্লার অন্যতম প্রাচীন নিদর্শন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অঞ্চলটি প্রাচীন বাংলার যে জনপদকে নির্দেশ করে তার বর্ণ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
