উদ্দীপকের চিত্রটি কোন যুগের ভাস্কর্য শিল্পকে নির্দেশ করে? – ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি প্রাচীন যুগের ভাস্কর্য শিল্পকে নির্দেশ করে। উদ্দীপকের চিত্রটি পাহাড়পুরের মন্দির গাত্রে খোদিত পোড়ামাটির ফলক। এটি দ্বারা প্রাচীন বাংলার উন্নত ভাস্কর্য শিল্পকে নির্দেশ করা হয়েছে। প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের পাশাপাশি ভাস্কর্য শিল্পের চর্চাও হতো। প্রাচীন বাংলার বহু মন্দির ছিল। তাই ভাস্কর্য শিল্পকলাও যে উন্নত ছিল তাতে সন্দেহ নেই। অনেক স্থানে মন্দির ধ্বংস হলেও তার মধ্যের দেব-দেবীর মূর্তি রক্ষিত হয়েছে। পাহাড়পুরের মন্দির গাত্রে খোদিত পাথর ও পোড়ামাটির ফলক থেকে বাংলার নিজস্ব ভাস্কর্য শিল্পের বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। খোদিত ভাস্কর্য ছাড়াও প্রাচীন বাংলার পোড়ামাটির শিল্প খুবই উন্নত ছিল। কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ে বেশ কিছু পোড়ামাটির ফলক ও মূর্তি আবিষ্কৃত হয়েছে। অতএব, উদ্দীপকের চিত্রটি প্রাচীন যুগের ভাস্কর্য শিল্পকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কোন যুগের ভাস্কর্য শিল্পকে নির্দেশ করে? – ব্যাখ্য…
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর