উক্ত যুগটি স্থাপত্য শিল্প ছাড়াও ভাষা সাহিত্যে অবদান রেখেছিল। বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত যুগ তথা প্রাচীন যুগ স্থাপত্য শিল্প ছাড়াও ভাষা-সাহিত্যে ব্যাপক অবদান রেখেছিল। অস্ট্রিক ছিল বাংলার আদি অধিবাসীদের ভাষা। এ ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে হারিয়ে যায়। আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা। পরবর্তীকালে এ ভাষাকে সংস্কার করা হয়। পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছে বলে এ ভাষার নাম হয় সংস্কৃত ভাষা। অনেকে বলেন, সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। কিন্তু আধুনিক পণ্ডিতগণ তা মেনে নেননি। প্রাচীন যুগে আর্যদের যে ভাষার বৈদিক গ্রন্থ রচিত হয়েছিল স্থানভেদে এবং সময়ের বিবর্তনে তার অনেক পরিবর্তন ঘটে। সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়। অপভ্রংশ ভাষা থেকেহ অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি হয়। যেমন- কৃষ্ণ' > কানু > কানাই। বাংলা ভাষার এরূপ প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় হরপ্রসাদ শাস্ত্রী কৃর্তৃক নেপাল থেকে সংগৃহীত চর্যাপদে। এ চর্যাপদ গুলোর মধ্যেই বাংলা সাহিত্যের জন্ম হয়। বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ গুলোর মূল্য অপরিসীম।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
উক্ত যুগটি স্থাপত্য শিল্প ছাড়াও ভাষা সাহিত্যে অবদান রেখেছিল। বিশ্লে…
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর