প্রাচীন বাংলার নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল?
উত্তর: প্রাচীন বাংলায় নারীদের সামাজিক অবস্থা সুখকর ছিল না। মেয়েরা লেখাপড়া শিখত। সে যুগে অবরোধ বা পর্দাপ্রথা ছিল না। তবে বাংলার মেয়েদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। একটি বিবাহ ছিল সমাজের নিয়ম। তবে পুরুষেরা বহু স্ত্রী রাখতে পারত। বিধবাকে নিরামিষ আহার করে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও মৃত স্বামীর চিতায় সহমরণে যেতে হতো। এ প্রথাকে বলা হতো 'সতীদাহ প্রথা'। ধন-সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। তাই বলা যায়, বাংলায় নারীদের সামাজিক অবস্থান ভালো ছিল না।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
প্রাচীন বাংলার নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল?
উত্তর