উদ্দীপকের সিজানের জন্মস্থান প্রাচীন বংলার কোন জনপদের অন্তর্ভুক্ত উক্ত জনপদ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সিজানের জন্মস্থান প্রাচীন বাংলার বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। উদ্দীপকের সিজান নিজ জেলার ইতিহাস নিয়ে গল্প করতে গিয়ে বলে, আমার জন্মস্থান থেকেই আমাদের জাতির উৎপত্তি। এখানে সিজান বঙ্গ জনপদের কথা বলেছেন। কেননা বঙ্গ জনপদের নাম থেকেই বাঙালি জাতির উৎপত্তি। 'বঙ্গ' একটি অতি প্রাচীন জনপদ। বঙ্গ শব্দটি চৈনিক শব্দ থেকে এসেছে। যার অর্থ জলাভূমি। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বদিকে বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। প্রাচীন শিলা লিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়- একটি 'বিক্রমপুর' আর অন্যটি 'নাব্য'। বর্তমান নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব নেই। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালী এ জনপদের অন্তর্ভুক্ত ছিল। অনুমান করা হয়, এখানে 'বঙ্গ' বলে একটি জাতি বাস করত। তাই জনপদটি বঙ্গ নামে পরিচিত হয়। ধারণা করা হয়, 'বঙ্গ' থেকেই 'বাঙালি' জাতির উৎপত্তি ঘটেছিল। অতএব, সিজানের জন্ম স্থান বঙ্গ জনপদে। কেননা এ জনপদ থেকেই বাঙালি জাতির উদ্ভব।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৩ : প্রাচীন বাংলার জনপদ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের সিজানের জন্মস্থান প্রাচীন বংলার কোন জনপদের অন্তর্ভুক্ত উক…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
