তুমি কি মনে কর 'ছক-২' এর শিল্পগুলো বাংলার বাণিজ্য প্রসারে যথেষ্ট ভূমিকা রেখেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি 'ছক-২' এর শিল্পগুলো বাংলার বাণিজ্যের প্রসারে যথেষ্ট ভূমিকা রেখেছিল। প্রাচীন বাংলা কৃষি প্রধান হলেও অতি প্রাচীনকালে এখানে কুটির শিল্প, স্বর্ণশিল্প, বস্ত্রশিল্প ব্যাপক উন্নতি লাভ করে। যা বাংলার বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হতো। বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকালেই বিখ্যাত হয়ে উঠেছিল। কার্পাস তুলা ও রেশমের জন্য তৈরি উন্নতমানের সূক্ষ্ম বস্ত্রের জন্যও বঙ্গ প্রসিদ্ধ ছিল। কার্পাস তুলা ও শনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। বঙ্গদেশে সেসময় টিন পাওয়া যেত। বঙ্গে কৃষি ও শিল্পদ্রব্যের প্রাচুর্য ছিল। আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে ও পৃথিবীর বিভিন্ন দেশে। তাই বঙ্গের সাথে প্রাচীন কালে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায় বাণিজ্য চলত। বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি ও রেশমি কাপড়, চিনি, গুড়, লবণ, তেজপাতা ও অন্যান্য মসলা, চাল, নারকেল, সুপারি, ওষুধ তৈরির গাছপালা, নানা প্রকার হিরা, মুক্তা, পান্না ইত্যাদি। শিল্পের উন্নতির সাথে সাথে ব্যবসায় বাণিজ্যের যথেষ্ট প্রসার লাভ করেছিল। জল ও স্থল উভয় পথেই বাণিজ্যের আদান-প্রদান চলত। বাংলায় বহু নদনদী থাকায় এক স্থান হতে অন্য স্থানে মালামাল আনানেওয়া সহজ ছিল। শিল্প-বাণিজ্য থেকে রাজার যথেষ্ট আয় হতো। সেসময় বাংলা বৈদেশিক বাণিজ্যে বিশেষ উন্নত ছিল। সমুদ্রপথে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, যবদ্বীপ, মালয়, শ্যাম, সুমাত্রা ও চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত। স্থলপথে চীন, ভুটান, নেপাল, তিব্বত, মধ্য এশিয়া প্রভৃতি দেশের সাথে বাণিজ্য চলত। শিল্পের উন্নতি ও ব্যবসায় বাণিজ্যের প্রসারের ফলে বাংলায় ধনসম্পদ ও ঐশ্বর্য প্রচুর বেড়ে গিয়েছিল। অতএব বলা যায়, ছক-২ এর শিল্পগুলো বাংলার বাণিজ্য প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৫ : প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর 'ছক-২' এর শিল্পগুলো বাংলার বাণিজ্য প্রসারে যথেষ্ট ভূ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর