সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান প্রয়োজন। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। সংবিধান ব্যতীত কোনো রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হতে পারে না। সংবিধান নাগরিকদের অধিকার ও কর্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দান করে। রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগ কীভাবে গঠিত হবে, এদের গঠন ও ক্ষমতা কী হবে, জনগণ রাষ্ট্র প্রদত্ত কী কী অধিকার ভোগ করবে এবং জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে- এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে। এসব বিষয়ের ওপর ভিত্তি করেই দেশ পরিচালিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর