'খ' চিহ্নিত সরকারের কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: 'খ' চিহ্নিত সরকারটি হলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনিই প্রকৃত শাসক ও সরকারপ্রধান। তিনি কোনো কাজে মন্ত্রিদের পরামর্শ ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। উদ্দীপকের ছক-খ এর রাষ্ট্রপতি প্রকৃত শাসক এবং মন্ত্রীসভা রাষ্ট্রপতির নিকট দায়ী। এ থেকে সহজেই বোঝা যায় 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ায় তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এছাড়া এ সরকার ব্যবস্থায় দক্ষ প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান থাকায় দেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'খ' চিহ্নিত সরকারের কার্যক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর