“অধিকারের মূল লক্ষ্য সার্বজনীন কল্যাণ সাধন” বক্তব্যটি ব্যাখ্যা কর।
উত্তর: অধিকারের মূল লক্ষ্য হলো সার্বজনীন কল্যাণ সাধন- বক্তব্যটি যথার্থ। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য। আমরা অনেক সময় অধিকার বলতে ইচ্ছানুযায়ী যেকোনো কিছু করার ক্ষমতাকে বুঝি। কিন্তু যেমন খুশি তেমন কাজ করা অধিকার হতে পারে না। অধিকার সকল নাগরিকের মঙ্গল ও উন্নয়নের জন্য রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। অধিকারের নামে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয়, যার ফলে অন্যের ক্ষতি হতে পারে। অধিকার আমাদের সকলের কল্যাণের জন্য রাষ্ট্র বা সমাজ কর্তৃক নির্ধারিত হয়। যেমন যেসব নৈতিক অধিকার আমরা ভোগ করি তা মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। এসব অধিকারের আইনগত ভিত্তি না থাকলেও তা সমাজের মানুষের কল্যাণে যথেষ্ঠ অবদান রাখে। আবার আমরা নানা রকম আইনগত অধিকার ভোগ করি। এ সকল অধিকার রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত বিধায় সেগুলো ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। এরূপ অধিকার ভোগে আইনগত বাধ্যবাধকতা আরোপের উদ্দেশ্য হলো সমাজের সকলে যেন সমানভাবে এসব অধিকারের সুযোগ লাভ করতে পারে, সকলের কল্যাণে ভূমিকা রাখতে পারে। সুতরাং বলা যায়, অধিকারের মূল লক্ষ্যই হলো সকলের কল্যাণ সাধন করা।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“অধিকারের মূল লক্ষ্য সার্বজনীন কল্যাণ সাধন” বক্তব্যটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর