উদ্দীপকে '?' স্থানে ইঙ্গিতকৃত আন্দোলনটি বাঙালি জাতির মুক্তির সনদ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থানের ইঙ্গিতকৃত আন্দোলনটি হলো ১৯৬৬ সালের ছয় দফা দাবি, যা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তান স্বাধীন হলে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের সাথে বিমাতাসুলভ আচরণ শুরু করে। শাসকগোষ্ঠীর অত্যাচার, শোষণ ও বঞ্চনায় অতিষ্ঠ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে এবং ১৯৬৬ সালে ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক কনভেনশনে তিনি ছয় দফা দাবি উত্থাপন করেন। উদ্দীপকের '?' চিহ্নিত আন্দোলনটি ১৯৬৬ সালে সংঘটিত হয়। আর এর মাধ্যমে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত ঐতিহাসিক ছয় দফা দাবির প্রতিচ্ছবি প্রকাশ পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ দাবিকে বাঙালির 'মুক্তির সনদ' বা 'ম্যাগনাকার্টা' হিসেবে আখ্যায়িত করেন। কারণ এ কর্মসূচিই ছিল পূর্ব পাকিস্তানের জনগণের ভাগ্যোন্নয়নের চাবিকাঠি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ কর্মসূচি পূর্ব পাকিস্তানের শোষিত ও নির্যাতিত জনগণের মনে ব্যাপক আশার সঞ্চার করে। ফলে পূর্ব পাকিস্তানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় এবং ক্রমশ পূর্ব পাকিস্তানে এ কর্মসূচির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে এ কর্মসূচির ওপর ভিত্তি করেই পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং পরবর্তীতে স্বাধীনতা লাভকরে। সুতরাং বলা যায়, উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের সাদৃশ্যপূর্ণ দাবি ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে '?' স্থানে ইঙ্গিতকৃত আন্দোলনটি বাঙালি জাতির মুক্তির সনদ- ব…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর