জনাব গনি সাহেব রাষ্ট্রের প্রতি কোন ধরনের কর্তব্য পালনে ব্যর্থ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব গণি সাহেব রাষ্ট্রের প্রতি আইনগত কর্তব্য পালনে ব্যর্থ। রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এসব কর্তব্য রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। নাগরিকদের আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। এ কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়। আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য অপরিহার্য। উদ্দীপকের জনাব গনি সাহেব একজন ব্যবসায়ী। তিনি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল অধিকার ভোগ করেন। কিন্তু তাঁর উপর ধার্যকৃত কর তিনি নিয়মিত ও যথাযথভাবে প্রদান করেন না। তার এরূপ কর প্রদান না করার মাধ্যমে তিনি আইনগত কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে। কারণ, কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্যের অন্তর্গত।
SSC পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
জনাব গনি সাহেব রাষ্ট্রের প্রতি কোন ধরনের কর্তব্য পালনে ব্যর্থ? ব্যা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর